(ছবি) ফিফা বিশ্বকাপ ২০১৪ : চিলির কাছে ২-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল স্পেন
রিও দে জানেইরো, ১৯ জুন : এস্টাদিও দো মারাকানায় গ্রুর বি র গুরুত্বপূর্ণ ম্যাচে চিলির কাছে ০-২ গোলে হারল স্পেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেও নেদারল্যান্ডের কাছে ১-৫ গোলে হেরেছিল স্পেন। অতএব এখান থেকেই বিদায় নিতে হল স্পেনকে।
দ্বিতীয় ম্যাচে দুর্ধর্ষ শুরু করেছিল চিলি। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে বড় ব্যবধান তৈরি করে ফেলে এই দল। প্রথম গোলটি আসে ২০ মিনিটের মাথায়। এডুয়ার্ডো ভার্গাস স্পেনের ডিফেন্সের মধ্যে ঢুকে বিপক্ষ গোলকিপার ইকার ক্যাসিলাসকে রীতিমতো বোকা বানিয়ে গোলপোস্টের জালে পাঠিয়ে দেন বলটিকে।
এর পরের গোলটি আসে ৪৩ মিনিটের মাথায়। চিলি অধিনায়ক অ্যালেক্সিস সানচেজ একটি ফ্রি কিক করেন। খুব একটা আত্মবিশ্বাসী শট যে ওটা ছিল তা বলার উপায় নেই। ক্যাসিলাস হাত দিয়ে ধাক্কা মেরে বলটি কোনওমতে আটকান। কিন্তু চার্লস আরাঙ্গুইজ অধিনায়কে অর্ধেক করা কাজটি সমাপ্ত করেন হাল্কা পায়ের ঠেলায়।

জালে বল
চিলির আরাঙ্গুয়েজের বল আটকাতে পারলেন না স্পেন গোলকিপার।

দূরে হঠো
স্পেনের সার্জিও রোমসের নেওয়া শট আটকে দিলেন চিলির গোলরক্ষক।

গোলে বল
গোল দিল চিলি।

উচ্ছ্বাস
গোল করার পর চিলির খেলোয়াড়দের উচ্ছ্বাস।

পায়ে বল
স্পেনের ডিয়াগো কোস্টার পায়ে তখন বল।

হতাশা
স্পেনের রোমস কিক নেওয়ার পর হতাশায় চোখ বুজলেন।

জয়ী দল
স্পেনকে ২-০ গোলে হারানোর পর চিলির খেলোয়াড়রা।












Click it and Unblock the Notifications