(ছবি) বিশ্বকাপ ২০১৪: গোলশূন্য ড্রয়ে ছিটকে গেল ইকুয়েডর, গ্রুপ সেরা ফ্রান্স
রিও দে জেনেরিও, ২৬ জুন : দু তরফে লড়াইটা টক্করের হলেও গোলশূন্য ম্যাচে যেখানে ফ্রান্সকে গ্রুপ সেরা বানালো সেখানে ১০ খেলোয়াড়ের ইকুয়েডরের প্রস্থান পাকা হয়ে গেল। ইকুয়েডর দলের খেলোয়াড় অ্যান্টিনিও ভ্যালিন্সিয়া দ্বিতীয়ার্ধের মাত্র ৫ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন। আর ভ্যালেন্সিয়ার ম্যাচ থেকে বেরিয়ে যাওয়াটাই গ্রুপ ই-র চূড়ান্ত পর্বের ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল।
চূড়ান্ত গ্রুপ টেবিল
ফ্রান্স: খেলেছে -৩, জয়-২,ড্র-১, গোল করেছে-৮, গোল খেয়েছে ২, প্রাপ্ত পয়েন্ট - ৭
সুইজারল্যান্ড: খেলেছে -৩, জয়-২, হার-১, গোল করেছে - ৭, গোল খেয়েছে-৬, প্রাপ্ত পয়েন্ট - ৬
ইকুয়েডর: খেলেছে- ৩, জয়-১, হার-২, গোল করেছে- ৩, গোল খেয়েছে - ৩, প্রাপ্ত পয়েন্ট - ৩
হন্ডুরাস : খেলেছ - ৩,হার- ৩, গোল করেছে - ১, গোল খেয়েছে-৮, প্রাপ্ত পয়েন্ট -০

কিক
ইকুয়েডরের ওয়াল্টার আয়োভির কিক করে ফ্রান্সের খেলোয়াড়ের সামনে থেকে বল সরাচ্ছেন।

জোর ধাক্কা
ফ্রান্সের বেকারি সাগনার সঙ্গে ইকুয়েডরের আয়োভির জোর ধাক্কা মাঝ মাঠে।

বলে মাথা
ফ্রান্সের বেকারি সাগনার হেডারের চেষ্টা

লাল কার্ড
ইকুয়েডরের খেলোয়াড় ভ্যালিন্সিয়ার ধাক্কায় পড়ে গিয়েছেন ফ্রান্সের লুকাস দিগনে। রেফারির তর্কাতর্কি দুই দলের।

সংঘর্ষ
ফ্রান্সের অলিভার গিরোদের সঙ্গে ইকুয়োডরের ফ্রিকসন এরোজের সংঘর্ষের কয়েক মুহূর্ত।

ফ্রান্স সমর্থক
ফ্রান্সের সমর্থকদের উল্লাস।

হার
ম্যাচ ড্র হওয়ার পরে মুখ জার্সি দিয়ে ঢেকে ফেললেম ওয়াল্টার আয়োভি।

ফ্রান্স
খেলা শেষে মাঠ ছাড়ছে গ্রুপ সেরা ফ্রান্স।












Click it and Unblock the Notifications