(ছবি) বিশ্বকাপ ২০১৪: পেনাল্টি শ্যুট আউটে চিলিকে ৩-২ গোলে হারাল ব্রাজিল
বেলো হরিজন্তে (ব্রাজিল), ২৯ জুন : চিলিকে হারিয়ে ষষ্ঠতম বিশ্বকাপ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল ব্রাজিল। শনিবার মিনেইরাও স্টেডিয়ামে পেনাল্টি শ্যুট আউটে চিলিকে ৩-২ গোলে হারাল ব্রাজিল।
খেলা শেষের পর অতিরিক্ত সময়ে ১-১ গোলে অমীমাংসিত ফল দিয়ে খেলা শেষ হওয়ার পর শুরু হল পেনাল্টি শ্যুট আউট। আর এই পর্যায়ে গুরুত্বপূর্ণ দুটি মরণবাঁচন গোল সেভ করে এদিনের 'ম্যান অফ দ্য ম্যাচ' হয়ে গেলেন ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার।
১৯৭৫ সাল থেকে ঘরের মাঠে কখনও ম্যাচ হারেনি ব্রাজিল। এদিন পেনাল্টি শ্যুট আউটের সময় চিলি প্রথম দুটি গোলই জালে ঢোকাতে না পারায় কিছুটা সুবিধা পেয়েছিল ব্রাজিল। কিন্তু এই বিশ্বকাপে ৫ গোলের অধিকারি নেইমার, পেনাল্টি শ্যুট আউটেও চমৎকার।
প্রথম থেকেই বলের অধিকার বেশিভাগ সময়ই ব্রাজিল খেলোয়াড়দের দখলে ছিল, গোলের অনেক সুযোগও এসেছিল, কিন্তু চিলির কঠিন ডিফেন্সের সামনে পড়ে জালে বল ঢোকাতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল ব্রাজিল খেলোয়াড়দের। ফল অতিরিক্ত সময়ের শেষে ম্যাচ ড্র।
১৮ মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেন প্রাক্তন চেলসি খেলোয়াড় ডেভিড লুইজ। কিন্তু তার ১৪ মিনিটের মাথায় চিলির অ্যালেক্সিস স্যানচেজ টুর্নামেন্টের দ্বিতীয় গোলটি করে ম্যাচে সমতা আনেন।
পেনাল্টি শ্যুট আউট
ব্রাজিল
গোল করেছেন- ডেভিড লুইজ, মারসেলো এবং নেইমার
গোল করতে পারেননি- উইলিয়ান এবং হাল্ক।
চিলি
গোল করেছে- আরাঙ্গুইজ এবং ডিয়াজ
গোল করতে পারেননি- পিনিল্লা, স্যানচেজ এবং জারা
আগামী ম্যাচে কলম্বিয়া-উরুগুয়ে ম্যাচের জয়ী কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

অসফল
গোল আটকাতে অসফল চিলির গোল রক্ষক ব্রাভো।

সেভ
এবারে অবশ্য লাফিয়ে গোল আটকে দিলেন ব্রাভো

ব্যবধান
ম্যাচে ব্রাজিলের প্রথম গোলটির পর খেলোয়াড়দের উচ্ছ্বাস।

ব্রাজেলীয়
চিলির গ্রে মেডেলের শট আটকে দিলেন ব্রাজিলের গোলকিপার জুলিও সিজার।

সতীর্থদের অভিনন্দন
এদিনের পেনাল্টি শ্যুট আউটে দুরন্ত দুই গোল আটকে ম্যাচের সেরা গোলরক্ষক সিজার। তাঁকে ঘিরেই সতীর্থদের উচ্ছ্বাস।

শেষ হয়ে শুরু
পেনাল্টি শ্যুট আউট শেষ হতেই ব্রাজেলীয় খেলোয়াড়দের প্রতিক্রিয়া।

চোখে জল
পেনাল্টি শ্যুট আউট হারার পর চোখে জল ও মনে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন চিলির খেলোয়াড়রা।

ক্যামেরাবন্দী
ক্যামেরার সামনে দাঁড়ালেন ব্রাজিলীয় খেলোয়াড়রা।

নেইমার
তিন চিলি খেলোয়াড়কে টপকে বল পায়ে অপ্রতিরোধ্য নেইমার।












Click it and Unblock the Notifications