(ছবি) বিশ্বকাপ ২০১৪: দক্ষিণ কোরিয়াকে ছিটকে দিয়ে গ্রুপ সেরা বেলজিয়াম
সাও পাওলো, ২৭ জুন : জান ভারতনগেন নেতৃত্বাধীন ১০ খেলোয়াড়ের বেলজিয়াম ১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেরা হিসাবে শেষ করল গ্রুপ পর্যায়ের খেলা। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়াও নিশ্চিত করল বেলজিয়াম।
১২ মিনিটের মাথায় জয়ের গোলটি করেন বেলজিয়ামের ভারতনগেন। এদিন যদিও দক্ষিণ কোরিয়ার বেরিয়ে যাওয়াটা প্রায় নিশ্চিত ছিল। বিশাল গোলের ব্যবধানে জিততে না পারলে কোনও সুযোগই ছিল না এই এশিয়ার দলের পক্ষে। এই পরিস্থিতিতেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপ থেকে ছিটকে তারই খেসারত দিল তারা।
চূড়ান্ত গ্রুপ টেবিল
বেলজিয়াম: খেলেছে -৩, জয়-৩, গোল করেছে-৪, গোল খেয়েছে ১, প্রাপ্ত পয়েন্ট - ৯
আলজেরিয়া : খেলেছে -৩, জয়-১, হার-১, ড্র-১,গোল করেছে - ৬, গোল খেয়েছে-৫, প্রাপ্ত পয়েন্ট-৪
রাশিয়া: খেলেছে- ৩, হার-১, ড্র-২, গোল করেছে- ২, গোল খেয়েছে - ৩, প্রাপ্ত পয়েন্ট - ২
দক্ষিণ কোরিয়া : খেলেছ - ৩,হার- ২, ড্র-১, গোল করেছে-৩, গোল খেয়েছে-৬, প্রাপ্ত পয়েন্ট -১

মর্মাহত
বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে হতাশ দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা।

প্রশ্ন রেফারিকে
রেফারির সিদ্ধান্তে প্রশ্ন তুলছেন বেলজিয়ামের নিকোলাস লম্বার্টস এবং দক্ষিণ কোরিয়ার কিম সিন উক।

লাল কার্ড
বেলজিয়ামের স্টিভেন ডেপারকে লালকর্ড দেখালেন রেফারি। ১০ খেলোয়াড় নিয়েই বাজিমাত বেলজিয়ামের।

হলুদ কার্ড
বেলজিয়ামের মৌসা ডেমবেলেকে হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারি।

নায়ক
বেলজিয়ামের জান ভারতনগেন গোল করার পর।

বল কাড়াকাড়ি
দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ের পা থেকে বল টানার চেষ্টায় বেলজিয়াম খেলোয়াড়।

বিদায় অশ্রু
হারের পরে চোখে জল নিয়ে মাঠ ছাড়ছেন দক্ষিণ কোরিয়ার অল্টারনেট ক্রোপ। সঙ্গীকে শান্ত্বনা দিচ্ছেন হ্যাঙ্ক কুক ইয়ঙ্গ।












Click it and Unblock the Notifications