Vinesh Phogat: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন ভিনেশ ফোগাট
Vinesh Phogat: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন ভিনেশ ফোগাট
দেশের মহিলা কুস্তির আইকন ভিনেশ ফোগাট প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে জোড়া পদক অর্জন করলেন। ২০১৯ সালে নুর সুলতানে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী ভিনেশ ২০২২-এ বেলগ্রাদেও ব্রোঞ্জ জিতলেন।

সুইডেনের জোনা মাল্মগ্রিনফকে ৮-০ ব্যবধানে পরাজিত করে ৫৩ কেজি ব্রোঞ্জ জেতেন ভিনেশ খেলার শুরুর দিকে হাঁটুর চোট বারবার ভোগাচ্ছিল ভিনেশকে। একটা সময় হাঁটু ধরে দাঁড়িয়েও গিয়েছিলেন তিনি। তবে, জেতার অদম্য ইচ্ছা এবং সাফল্যকে ছুঁতে চাওয়ার মরিয়া প্রচেষ্টা থামতে দেয়নি ভিনেশকে। শেষ পর্যন্ত সকল প্রতিকূলতাকে দূর করে ব্রোঞ্জ জেতেন তিনি। তাঁর পারফরম্যান্স এই বছরের বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম পদক এনে দিল। ম্যাচ শেষ করার পরেও ভিনেশের চোখে-মুখে ছিল পায়ে অসহ্য যন্ত্রণার ছাপ। তাঁর কোচ নিজের কাঁধ বাড়িয়ে দেন শিষ্যা উদ্দেশ্যে এবং তাতে ভর দিয়েই রিং ছাড়েন বিজয়ী ভারতীয় কন্যা।
বার্মিংহামে আয়োজিত সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমস ২০২২-এ সোনা জিতেছেন ফোগাট। এই বছর কমনওয়েলথ গেমসে সোনা জয়ের ফলে এই ইভেন্টে হলুদ পদক জয়ের হ্যাটট্রিক করেন তিনি। ২০১৪ সালে ৪৮ কেজি বিভাগে গ্লাসগো-এ, ২০১৮ সালে ৫০ কেজি বিভাগে গোল্ড কোস্টে এবং ২০২২ সালে বার্মিংহামে ৫৩ কেজি বিভাগে সোনা জেতেন তিনি। ২০২২ সালে কমনওয়েলথে সোনার পর এটি তাঁর দ্বিতীয় পদক।
মঙ্গলবার সবাইকে বিস্মিত করে দিয়ে প্রথম রাউন্ডেই ৭-০ ফলে হেরে গিয়েছিলেন ভিনেশ। সেই মঙ্গোলিয়ার প্রতিপক্ষ বাতখুয়াগ এ দিন ফাইনালে চলে যাওয়াতে রপেসঁ বিভাগে লড়াই করার সুযোগ পেয়ে যান। সেখানে আর কোনও ভুল করেননি তিনি।
রপেসঁ বিভাগের প্রথম রাউন্ডে ভিনেশ কাজাকিস্তানের এসিমোভাকে হারান ৪-০ ফলে। পরবর্তী রাউন্ডে আজারবাইজানের লেইলা গুরবানোভার বিরুদ্ধে বাই পান তিনি। চোট থাকায় গুরবানোভা নামতে পারেননি রিং-এ।












Click it and Unblock the Notifications