Vinesh Phogat: ভিনেশকে হারানো হয়েছে, দাবি বজরংয়ের! ফোগাটকে নিয়ে হরিয়ানা সরকারের বড় সিদ্ধান্ত
Vinesh Phogat: ভিনেশ ফোগাট সোশ্যাল মিডিয়ায় কুস্তি থেকে অবসরের ঘোষণা করেছেন। যদিও তাঁর পরিবার আশাবাদী, এই সিদ্ধান্ত থেকে তাঁকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হবে।
ভিনেশ ফোগাট যাতে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স থেকে পদক জিততে পারেন, তার জন্য ভিনেশের শক্তভাবে ফিরে আসার প্রার্থনাও চলছে। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি বজরং পুনিয়ার।

কুস্তিগীরদের ন্যায়ের দাবিতে যে আন্দোলন চলেছিল তাতে ভিনেশের সঙ্গে সামনের সারিতে ছিলেন টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী বজরং, রিও অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক। ভিনেশের টুইটের প্রেক্ষিতে বজরং বড় দাবি করেছেন।
विनेश आप हारी नही हराया गया हैं, हमारे लिए सदैव आप विजेता ही रहेगी आप भारत की बेटी के साथ साथ भारत का अभिमान भी हो 🫡😭 https://t.co/oRTCPWw6tj
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) August 8, 2024
ভিনেশ লিখেছিলেন, তিনি কুস্তির কাছে হেরে গেলেন। যদিও বজরং ভিনেশের পাশে দাঁড়িয়ে লিখেছেন, "ভিনেশ, তুমি হারোনি। তোমাকে হারিয়ে দেওয়া বয়েছে। আমাদের সকলের কাছেই তুমি সর্বদা বিজয়ী হিসেবেই থাকবে। তুমি শুধু দেশের একজন কন্যা নও, দেশের গর্ব।"
সাক্ষী মালিকও বজরংয়ের সুরে সুর মিলিয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, "ভিনেশ তুমি হারোনি। দেশের যে মেয়েদের জন্য তুমি লড়েছো ও জিতেছো, তাঁরা সকলেই হেরেছেন। এটা গোটা দেশের পরাজয়। দেশ তোমার সঙ্গে আছে।" ভিনেশের লড়াই ও আবেগকে সম্মান জানিয়েছেন সাক্ষী।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভিনেশের জেঠু মহাবীর ফোগাট বলেছেন, ভোর ৫টা নাগাদ নিজের সিদ্ধান্ত জানিয়েছেন ভিনেশ। পদক নিশ্চিতের পরও যা ঘটেছে তাতে সেই মানসিক অবস্থায় এমন সিদ্ধান্ত স্বাভাবিক। ভিনেশ ফিরলে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফের লড়াই শুরুর অনুরোধ জানাবেন মহাবীর। তাঁর ধারণা, বর্তমান পরিস্থিতিতে রাগের বশবর্তী হয়েই ভিনেশের অবসরের সিদ্ধান্ত ঘোষণা।
হরিয়ানা সরকারও ভিনেশের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এক্স হ্যান্ডলে লিখেছেন, আমাদের হরিয়ানার সাহসী কন্যা ভিনেশ ফোগাট অসাধারণ পারফরম্যান্স করে অলিম্পিক্স ফাইনালে উঠেছিলেন। কিছু কারণে তিনি ফাইনালে অংশ নিতে না পারলেও তিনি আমাদের কাছে চ্যাম্পিয়ন।
সাইনি জানান, হরিয়ানা সরকার সিদ্ধান্ত নিয়েছে পদকজয়ীর মতোই ভিনেশকে রাজ্যে স্বাগত জানানো হবে। পদকজয়ীদের যেভাবে সংবর্ধনা প্রদান করা হয়, তেমনটাই ভিনেশের ক্ষেত্রে হবে বলেও জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী। অলিম্পিক্সে রুপোজয়ীকে যে সম্মান, পুরস্কার ও নানাবিধ সহযোগিতা প্রদান করা হয়, ভিনেশও তেমনভাবেই সংবর্ধিত হবেন।
উল্লেখ্য, ইতিমধ্যেই হরিয়ানা সরকার ঘোষণা করেছে অলিম্পিক্সে সোনাজয়ীকে ৬ কোটি, রুপোজয়ীকে ৪ কোটি ও ব্রোঞ্জজয়ীকে আড়াই কোটি টাকার আর্থিক পুরস্কার প্রদান করা হবে।












Click it and Unblock the Notifications