Vinesh Phogat: ব্রিজভূষণকে আবারও ভুল প্রমাণিত করব, প্রাক্তন কুস্তি কর্তাকে পাল্টা আক্রমণ ভিনেশের
যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কয়েকদিন আগেই কংগ্রেস দলে যোগ দিয়েছেন দুই তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে দুই কুস্তিগীরকে নিজয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভিনেশ ফোগাটকে কড়া আক্রমণ করেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং। এবার ব্রিজভূষণকে পাল্টা নিশানা করলেন ভিনেশ ফোগাট।
কংগ্রেসে যোগদানের পরই ভিনেশকে কড়া আক্রমণ করেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি। শনিবার সকালে ব্রিজভূষণ ভিনেশকে নিশানা করেন বলেন"আপনি অলিম্পিক্সের কুস্তিতে পদক জিততে পারেননি। কিন্তু সেখানে আপনি প্রতারণা করে পৌঁছেছিলেন। ঈশ্বর শাস্তি দিয়েছেন আপনাকে।

ভিনেশ ফোগাটকে নিয়ে করা ব্রিজভূষণের সেই মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়। হরিয়ানাতে নির্বাচনের আগে চাপে পড়ে বিজেপি। ভোটের মুখে ফের ব্যাকফুটে পড়ে যায় বিজেপি। আসলে কুস্তিগিরদের আন্দোলন এবং অলিম্পিক্সে পদক হাতছাড়া হওয়ার পর ভিনেশদের প্রতি সহানুভূতির স্রোত বইছে হরিয়ানাজুড়ে।
হরিয়ানার কুস্তির আখড়াগুলিতে ব্রিজভূষণ 'ভিলেন'। ফলে তিনির ভিনেশদের নিয়ে কোনও রকম মন্তব্য করলেই সেটার নেতিবাচক প্রভাব পড়ছে। সেকারণেই সম্ভবত, দলের সিনিয়র নেতারা সতর্ক করে দি।এছেন ব্রিজভূষণকে।
২০২৩ সালে কুস্তিগীরদের আন্দোলনে অন্যতম মুখ ছিলেন ভিনেশ ফোগাট। অলিম্পিক্সের পর দেশে ফিরে ফের আন্দোলনে সামিল হয়েছেন ভিনেশ। কৃষকদের আন্দোলনে তাঁকে দেখা যায়। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে ফসলের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন কৃষকরা।সেখানে ভিনেশ কয়েকদিন আগে অংশ নেন।
Bajrang Punia: 'ব্রিজভূষণের মানসিকতা সকলের সামনে চলে এসেছে’, প্রাক্তন কুস্তি কর্তাকে আক্রমণ বজরংয়ের
রেলের চাকরি থেকেও ইস্তাফা দেন দুই তারকা কুস্তিগীর। প্রথম দিকে রেল তাঁদের ইস্তফা মঞ্জুর না করলেও পরে তার প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যেই হরিয়ানার ভোটে কংগ্রেস প্রার্থী হয়েছেন ভিনেশ।গত এক মাসের বেশি সময় ধরেই ভারতের দুই তারকা কুস্তিগীরের রাজনীতিতে আগমন নিয়ে চর্চা অব্যাহত ছিল।












Click it and Unblock the Notifications