কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের ভূমিকায় অসন্তোষ! বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন মহিলা কুস্তিগীররা

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের ভূমিকায় আশ্বস্ত নন ভারতীয় কুস্তিগীররা। বিজেপি সাংসদ তথা ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং ও যৌন নির্যাতনে অভিযুক্ত কোচদের বিরুদ্ধে এফআইআর দায়েরের হুঁশিয়ারি ভিনেশ ফোগাটের।

ভারতের কুস্তিগীরদের প্রতিবাদ আন্দোলন জোরদার হচ্ছে। আজ দ্বিতীয় দিনে পড়েছে দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের ধরনা। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফেও ধর্নামঞ্চের প্রথম সারিতে থাকা কয়েকজন তারকাকে এদিন ডেকে পাঠানো হয়েছিল। যদিও সেই বৈঠক সন্তোষজনক নয় বলেই জানিয়েছেন কুস্তিগীররা। বিজেপি সাংসদ তথা ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ সিং ও তাঁর অনুগামী পদাধিকারীদের কুকর্মের প্রতিবাদে সামিল হয়েছেন ভারতীয় কুস্তিগীররা।

বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন মহিলা কুস্তিগীররা

ভিনেশ ফোগাট আজ বলেন, দেশের মহিলা কুস্তিগীররা নিরাপদ নন, এটা ভাবাই যায় না। অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়ার পদক্ষেপ করুক সরকার। যদি তা না করা হয় তাহলে দেশের চার-পাঁচজন মহিলা কুস্তিগীর ফেডারেশন সভাপতি ও লখনউয়ের জাতীয় শিবিরের যে কোচেরা মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করেছেন তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। যেখানে মহিলা কুস্তিগীরদের এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে, সেখানে বাকি মহিলাদের অবস্থা অনুমেয়ও বলে মন্তব্য করেন ভিনেশ।

আন্দোলনরত কুস্তিগীররা অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণও করেছেন। অবিলম্বে ফেডারেশন ভেঙে দিয়ে নতুন পদাধিকারীদের বসানোর দাবিও উঠেছে। অন্যদিকে, তাঁর ও অনুগামীদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রিজ ভূষণ শরণ সিং। জানা গিয়েছে, কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের তরফে ফেডারেশনকে ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগের প্রেক্ষিতে জবাবদিহি তলব করা হয়েছে। আজ ধর্নামঞ্চে উপস্থিত হয়ে বিজেপি নেত্রী তথা কমনওয়েলথ গেমসে তিনবারের পদকজয়ী ববিতা ফোগাট বলেছেন, আমি আগে কুস্তিগীর, পরে রাজনীতি। কুস্তিগীরদের দাবিপূরণে এবং সমস্যার সমাধানে সাধ্যমতো চেষ্টা করব।

ইতিমধ্যেই ভারতের কুস্তি ফেডারেশন মহিলা কুস্তিগীরদের ন্যাশনালস বাতিল করেছে। আজ থেকে তা লখনউয়ে শুরু হওয়ার কথা ছিল। সাক্ষী মালিক এদিন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন, বৈঠক সন্তোষজনক নয়। তিনি দাবি জানিয়েছেন, অবিলম্বে ফেডারেশন ও রাজ্য সংস্থাগুলিকে ভেঙে দিয়ে নতুনভাবে কমিটি গঠন করা হোক। সাক্ষী বলেন,আমাদের লড়াই একজনের বিরুদ্ধেই। সরকার বা অন্য কারও বিরুদ্ধে নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+