Paris Olympics 2024: অবসর নিয়ে ধোঁয়াশা অব্যাহত, কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগের তির ভিনেশের স্বামীর

শনিবার সকালেই প্যারিস থেকে দেশে ফিরেছেন ভিনেশ ফোগাট। অলিম্পিক্সে পদক জিততে না পারলেও দিল্লি বিমানবন্দরে ভিনেশকে ঘিরে উৎসাহ উদ্দীপ‌না কম ছিল না। পদকজয়ীদের মতোই বরণ করে নেওয়া হয় ভিনেশকে। কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে অবসর ভেঙে কি ফিরছেন ভিনেশ? শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে সেই জল্পনা উস্কে দিয়েছেন।

শনিবার দেশে ফিরলেন ভিনেশ ফোগাট দিল্লি বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। পদক না এলেও অবেগী অভ্যর্থনা দেখার পরে আর স্থির থাকতে পারেননি ভিনেশ ফোগাট। কেঁদে ফেলেন তিনি। শনিবার দিল্লি বিমানবন্দরে বিনেশ পা রাখতেই সমর্থকদের উন্মদনা ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকও। ভিনেশের স্বামী সোমভীর রাঠিও উপস্থিত ছিলেন। জিপে দাঁড়িয়ে হাতজোড় করে সবার অভিবাদন কুড়োতে দেখা যায় ভিনেশকে। তাঁর চোখে ছিল জল।

Paris Olympics

ভিনেশের স্বামী সোমভীর কিন্ত তাঁর স্ত্রী-র অবসর ইস্যুতে কোনও মন্তব্য না করলেও কুস্তি ফেডারেশনের অসযোগিতার কথা বলেছেন। ফের একবার কুস্তি ফেডারেশনের অসযোগিতার কথা তুলে ধরে বিতর্ক উস্কে দিলেন ভিনেশের স্বামী।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভিনেশ ‌লিখেছিলেন, হয়তো আলাদা পরিস্থিতিতে আমি ২০৩২ সাল পর্যন্ত খেলতে পারব। কারণ, আমার মধ্যে লড়াই এবং কুস্তি সব সময় অটুট থাকবে। আমি ভবিষ্যৎ বলতে পারি না। আমি জানি না যে আমার জন্য ভবিষ্যতে কী আছে বা এই যাত্রায় আমার জন্য কী অপেক্ষা করছে।'
শনিবার দেশে ফেরার পর ভিনেশের স্বামী বলেছেন, মানুষের কাছ থেকে ভিনেশ যে ভালোবাসা পাচ্ছেন সেটা দেখে আমরা সত্যিই খুশি। এটা দেখে ভালো লাগছে মানুষ ভিনেশের ওপর যে ধরনের ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন। তাঁর সঙ্গে সাক্ষী-বজরংদের মতো সতীর্থরাও আছেন।'

স্ত্রী অবসর প্রসঙ্গে ভিনেশের স্বামী বলেছেন, আমি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমি অবগত নই। আমি এখনই বেশি কিছু বলতে পারব না, এটা আমাদের জন্য কঠিন সময়। তবে একটা কথা বলতে পারি কুস্তি ফেডারেশন আমাদের সঙ্গে নেই। খেলোয়াড়ের পাশে কেউ না দাঁড়ালে পারফর্ম করবে কী করে?

ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিক্সে বিতর্কের কে্ন্দ্রবিন্দুতে ছিলেন। টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জাপানের কুস্তিগীরকে হারিয়ে প্যারিসে যাত্রা শুরু করেন। একের পর এক প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়ে পদকও নিগশ্চিত করেন। কিন্তু বিধি বাম। ফাইনাল ম্যাচের দিন সকালে জানা যায় শরীরের নির্ধারিত ওজনের থেকে কিছুটা বেশি ওজন আছে ভিনেশের।

শনিবার দিল্লি থেকে হরিয়ানাতে নিজের গ্রামের বাড়িতে যান ভিনেশ। সেখানে তাঁকে রাজকীয় ভাবে বরণ করে নেওয়া হয়। দেশের মানুষের এই ভালোবাসায় সম্মানিত ভিনেশ জানিয়ে, এই ভালোবাসা তাঁর কাছে সোনার পদকের থেকে বেশি দামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+