সোনার স্বপ্নভঙ্গ, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জের জন্য লড়বেন ভিনেশ ফোগাত

সোনা জয়ের স্বপ্নভঙ্গ, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জের জন্য লড়বেন ভিনেশ ফোগাত

শুরুটা ভালো করেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কাছে হেরে গেলেন ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাত। ৫৩ কেজি বিভাগে জাপানের মায়ু মুকাইদার কাছে ০-৭ পয়েন্টে হেরে যান ভিনেশ। একই প্রতিপক্ষের বিরুদ্ধে চলতি মরশুমে দুই বার হার স্বীকার করতে হল তাঁকে। যা তাঁর ভক্তদের কাছে বেশ হতাশাজনক।

সোনা জয়ের স্বপ্নভঙ্গ, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জের জন্য লড়বেন ভিনেশ ফোগাত

যদিও টুর্নামেন্টের ফাইনালে পৌছে সেই মুকাইদা-ই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভিনেশ ফোগাতের পদক জয় এবং ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের আশা জিইয়ে রেখেছেন। সেই লক্ষ্যে পৌঁছতে ভিনেশকে তিন মহা কুস্তিগীরের সঙ্গে লড়তে হবে। ইউক্রেনের উলিয়া খাভাল্ডঝি, বিশ্বের এক নম্বর আমেরিকার সারা আন হেইলডেব্রান্ডট ও গ্রিসের মারিয়া প্রিভোলারাকিকে হারাতে যে ভারতীয় কুস্তিগীরকে বিস্তর কাঠখড় পোড়াতে হবে, তা জানেন ক্রীড়াপ্রেমীরা।

অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫০ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে তিন বারের অলিম্পিক পদক জয়ী প্রতিপক্ষের কাছে ২-৯ পয়েন্টে হেরে গেছেন ভারতের মহিলা কুস্তিগীর সীমা বিসলা। ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের আশা শেষ হয়েছে তাঁর। ৭২ ও ৫৫ কেজি বিভাগেও হেরে গিয়েছেন ভারতের মহিলা কুস্তিগীররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+