Vinesh Phogat: ভিনেশ ফোগাট লড়বেন হরিয়ানার বিধানসভা নির্বাচনে? জল্পনা হঠাৎ গতি পেল কেন?

Vinesh Phogat: ভিনেশ ফোগাট কি লড়বেন হরিয়ানার বিধানসভা নির্বাচনে? ক্রীড়া থেকে রাজনৈতিক মহলে এ নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই ভিনেশকে দলে টানার প্রতিযোগিতাও শুরু হয়েছে।

ভিনেশ ফোগাটের প্যারিস অলিম্পিক্সে পদক হাতছাড়া হয়েছে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায়। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে মামলা করেও শূন্য হাতেই ফিরতে হয়েছে ভিনেশকে।

Vinesh Phogat

একটি সংবাদসংস্থার দাবি, ভিনেশ আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়তে পারেন। এমনকী তিনি জ্যাঠতুতো দিদি ববিতা ফোগাটের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন বলে জল্পনা রয়েছে। ববিতার বাবা মহাবীর ফোগাট ভিনেশের জ্যাঠা ও কোচ।

অল্প বয়সে প্রয়াত হন ভিনেশের বাবা। তারপর ভাইঝির দেখাশোনা, কেরিয়ার গড়ার পিছনে অবদান রয়েছে মহাবীরের। যদিও নানা কারণে ভিনেশের সঙ্গে দূরত্ব বেড়েছে ববিতার। ভিনেশরা যখন মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার প্রতিবাদে সরব ছিলেন, তখন বিজেপির হয়ে রাজনীতি করা ববিতার সঙ্গেও তাঁর দূরত্ব বৃদ্ধি প্রকট হয়েছিল।

ভিনেশ সম্প্রতি বলেছেন, তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চান না। কিন্তু তাতেও না দমে না গিয়ে চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। প্যারিস থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে ভিনেশকে মালা পরিয়ে সংবর্ধনা জানান কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা। তারপর থেকেই ভিনেশকে নিয়ে চর্চা তুঙ্গে ওঠে।

সোনিপতের বালালিতে নিজের এলাকায় ফেরার পরও ভিনেশ উষ্ণ অভ্যর্থনায় ভাসেন। ভিনেশের ভক্তদের পাশাপাশি তাঁকে সংবর্ধনা জানাতে এসেছিলেন অনেক গ্রামের খাপ পঞ্চায়েতের প্রতিনিধিরা। ভিনেশকে সোনার পদক পরিয়ে সংবর্ধিত করেন তাঁর গ্রামের বাসিন্দারা।

তবে ভিনেশ রাজনীতিতে এলে কোন রাজনৈতিক দলে যাবেন তা স্পষ্ট নয়। ফোগাট পরিবারের ঘনিষ্ঠ একজন সংবাদসংস্থাকে বলেছেন, ভিনেশ রাজনীতিতে যোগ দিতে পারেন। হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভিনেশ বনাম ববিতা এবং বজরং পুনিয়ার সঙ্গে যোগেশ্বর দত্তের দ্বৈরথ হতেই পারে। ভিনেশের সম্মতি আদায়ের চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল।

ভিনেশকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ করার দাবিও উঠেছে। এ ছাড়া সাক্ষী মালিক, বজরং পুনিয়ার হরিয়ানার ভোটে লড়ার গুঞ্জনও রয়েছে। এমনকী সাক্ষী, বজরংদের রাজ্যসভায় পাঠানোর পক্ষেও অনেকে সওয়াল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+