কুস্তিতে দেশে প্রথম সোনা এনেছিলেন ফোগত পরিবারের কন্যা ভিনেশ, এবার টার্গেট টোকিও অলিম্পিক
ভারোত্তলনে দেশে প্রথম সোনা এনেছিলেন ফোগত পরিবারের কন্যা ভিনেশ, এবার টার্গেট টোকিও অলিম্পিক
রক্তে রয়েছে খেলা। হরিয়ানার মাটিতে জন্ম হলেও ফোগত পরিবারের মেয়েদের অন্য ধাতুতে গড়া হয়। সেই পথ তৈরি করে দিয়েছিলেন মহাবীর ফোগত। সেই পথেই হেঁটেছে ফোগত পরিবারের আরেক কন্যা ভিনেশ। কুস্তিতে দেশের হয়ে প্রথম সোনা জিতে এনেছেন তিনি। একটা নয় পর পর দুটো সোনা জিতেছেন ভিনেশ। এবার টার্গেট টোকিও অলিম্পিক। করোনা পরিস্থিতির অন্তরানেই নিজেকে তার জন্য প্রস্তুত করে চলেছেন ভিনেশ।

ফোগত পরিবারের মেয়ে ভিনেশ
হরিয়ানার ফোগত পরিবারের মেয়ে ভিনেশ। যেখানে মেয়ের জন্ম অভিশাপ বলে মনে করা হয়। সেই রাজ্যেই জন্মে দেশের জন্য সোনা িজতে এনেছে ভিনেশ। হরিয়ানার মাটিতে মেয়েদের সম্পদ করে তুলেছে েয পরিবার সেই ফোগত পরিবারে জন্ম ভিনেশের। সেখানে মেয়েদের পরিবারের শক্তি করে তোলার পথ দেখিয়েছিলেন মহাবীর ফোগত। নিজের দুই কন্যা গীতা আর ববিতাকে কুস্তীগির তৈরি করে প্রমাণ করে দিয়েছিলেন মেয়েরাও পারে পরিবারের এবং দেশের মুখ উজ্জ্বল করতে। সেই ফোগত পরিবারেই মেয়ে ভিনেশ। কাজেই পরিবারের ধারা বজায় েরখেছেন তিনিও।

সোনা জয় ভিনেশের
মহিলা বিভাগে কুস্তিতে দেশের হয়ে প্রথম সোনা জয় করেছেন ভিনেশ। কাজেই ভারোত্তলনে তাঁকে সোনার মেয়ে বলাই যায়। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস দুটিতেই সোনা জিতেছেন তিনি। ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৪৮কেজি ওজনের ভারোত্তলনে সোনা জেতেন ভিনেশ। তার চার বছর পর গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ৫০কেজি। সেই বছরেই জাকার্তায় এশিয়ান গেমসে ৫০ কেজি বিভাগেই সোনা জেতেন ভিনেশ। তারপরেই ভিনেশকে ওয়ার্ল্ড স্পোর্টস পুরস্কারের জন্য মনোনিত করা হয়। ভিনেশই ভারতের প্রথম অ্যাথলিট যাঁেক এই বিশেষ সম্মানের জন্য মনোনিত করে দেশ।

লক্ষ্য টোকিও অলিম্পিক
এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে সোনা জিতলেও অলিম্পিেক সোনা জেতা হয়নি ভিনেশের। এবার তাই তিনি পাখির চোখ করেছেন টোকিও অলিম্পিককে। করোনা আবহের কারণে টোকিও অলিম্পিক নিয়ে প্রথমে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু থেমে থাকেননি ভিনেশ। নিজের ট্রেনিং চালিয়ে গিয়েছেন িতনি। টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার আগে একবার নিজের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছেন পোল্যান্ড ওপেনে। সেখানেও সোনা জিতেছেন ভিনেশ। নিজের প্রশিক্ষণ পুরো দমে চালিয়ে যাচ্ছেন ভিনেশ।

চোটের কারনে রিও অলিম্পিকে যাওয়া হয়নি
রিও অলিম্পিককে আগেই টার্গেট করেছিলেন ভিনেশ। কিন্তু চোটের কারণে তাঁর রিও অলিম্পিকে পদক জয় সম্ভব হয়নি। মাঝ পথেই ফিরে আসতে হয়েছিল খেলা ছেড়ে। ৫ বছর আগের সেই না পাওয়ার কষ্ট নিয়েই দাঁতে দাঁত চেপে নিজেকে প্রস্তুত করে চলেছেন ভিনেশ। ইন্ডিয়ান স্পোর্টস অথরিটি ইতিমধ্যেই তাঁকে টোকিও অলিম্পিকের জন্য সব ট্রেনিং দিচ্ছে। করোনা আবহের মধ্যেও ভিনেশ ১০ দিনের ট্রেনিং ক্যাম্প করেছে তালিন, ইস্টোনিয়ায়। এবং ১৬ দিনের ট্রেনিং ক্যাম্প করেছে বুদাপেস্টে ও হাঙ্গেরিতে।












Click it and Unblock the Notifications