Haryana Polls: রেলের চাকরি থেকে ইস্তফা ভিনেশ-বজরংয়ের, ভোটের লড়াইয়ে নামছেন দুই কুস্তিগীর?
হরিয়ানার নির্বাচনরে আগে চর্চায় দুই কুস্তিগীর। ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। গত বছর থেকেই প্রতিবাদ-আন্দোলনের অন্যতম মুখ ভিনেশ এবং বজরং। এবার তাঁদের রাজনীতিতে(বলা ভালো কংগ্রেস দলে) যোগদান নিয়ে চর্চা তুঙ্গে। এই আবহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন ভিনেশ এবং বজরং।
অলিম্পিক্সের বাতিল হওয়ার পর অবসর নেন ভিনেশ ফোগাট। তবে অবসর ভেঙে কুস্তিতে ফিরবেন কিনা তা চূড়ান্ত নয়। কুস্তির ম্যাট ছেড়ে কি এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ভিনেশ ফোগাট? প্রতিদিনই জল্পনার মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবার ভারতীয় রেলের চাকরিও ছাড়লেন ভিনেশ ফোগাট। একইসঙ্গে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বজরং পুনিয়াও।

পোস্টে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আরও লিখেছেন, "আমাকে জাতির সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি ভারতীয় রেলওয়ে পরিবারের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব।"
কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া শুক্রবার হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিতে চলেছেন, এমনই জল্পনাভ চলছে। দুজনেই ২০২৩ সালে প্রাক্তন বিজেপি সাংসদ এবং তৎকালীন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদের অংশ ছিলেন।
প্যারিস অলিম্পিক্স শেষে দেশে ফেরার পরে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা ও কংগ্রেসের নেতারা সংবর্ধনা দিয়েছিল বিনেশ ফোগাটকে। সেখানে ছিলেন বজরংও। তার পরেই জল্পনা শুরু হয়েছিল যে, রাজনীতিতে যোগ দেবেন দুই কুস্তিগির। আসন্ন হরিয়ানায় বিধানসভা নির্বাচন কংগ্রেসের টিকিটে দু'জনে দাঁড়াতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। রাহুল গান্ধী সহ কংগ্রেস শীর্ষ নেতাদের সঙ্গেও দেখা করেন ভিনেশ বজরং।
২০২৩ সালে কুস্তিগীরদের আন্দোলনে অন্যতম মুখ ছিলেন ভিনেশ ফোগাট। অলিম্পিক্সের পর দেশে ফিরে ফের আন্দোলনে সামিল হয়েছেন ভিনেশ। কৃষকদের আন্দোলনে তাঁকে দেখা যায়। পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে ফসলের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন কৃষকরা।সেখানে ভিনেশ কয়েকদিন আগে অংশ নেন।
ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মুখ বজরং ও ভিনেশ। সেই আন্দোলনে রয়েছেন সাক্ষী মালিকের মতো কুস্তিগিরও।












Click it and Unblock the Notifications