Vinesh Phogat-Bajrang Punia: সরকারি সাহায্যেই বিদেশে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন দুই প্রতিবাদী কুস্তিগীর
আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছিলেন আগেই, এবার সরকারি সহায়তায় বিদেশে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন আন্দোলনকারী দুই কুস্তিগীর বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগত। কিরঘিস্থানে একটি আন্তর্জাতিক ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে যাচ্ছেন ভারতের দুই কুস্তিগীর। বজরং এবং ভিনেশকে সব ধরনের আর্থিক সহায়তা করছে কেন্দ্রীয় সরকার। এই দুই কুস্তিগীরের যাতায়াতের খরচ সহ প্রশিক্ষণের মূল্য সব কিছুই খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার।
টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কীমে(টপস) এই দুই ক্রীড়াবিদকে বিদেশে পাঠানো হচ্ছে। অলিম্পিকে পদক জয়ী বজরং পুনিয়া ৩৬ দিনের জন্য এই ট্রেনিং ক্যাম্পে অংশ নেবেন, পাশাপাশি ভিনেশ ফোগাত এক সপ্তাহের জন্য কিরঘিস্থানে প্রশিক্ষন করবেন। জুলাই মাসের প্রথম সপ্তাহেই এই দুই কুস্তিগীর বিদেশ যাত্রা করবেন। ভিনেশ শুধু কিরঘিস্থানেই নয় একইসঙ্গে হাঙ্গেরিতেও একুটি প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন।

এই দুই ক্রীড়াবিদ শুধু মাত্র প্রশিক্ষণের খরচই পাচ্ছেন না একইসঙ্গে দৈনন্দিন খরচের জন্য ভাতাও পাবেন সরকারের পক্ষ থেকে। বজরং বা ভিনেশ শুধু মাত্র নিজেরাই যাচ্ছেন না একইসঙ্গে তাঁদের কোচ, সাপোর্ট স্টাফরাও যাচ্ছেন।
দেড় মাসের বেশি সময় ধরে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে রাস্তায়আন্দোলন করেছিলেন কুস্তিগীররা। প্রতিবাদীদের মধ্যে অন্যতম মুখ ছিলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাত। তাঁরা বার বারই আন্দোলন পর্বে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

ICC World Cup 2023: দেখতে চান রোহিত-বিরাটদের ম্যাচ! কবে থেকে, কীভাবে পাবেন বিশ্বকাপের টিকিট?
২১ এপ্রিল থেকে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন দেশের প্রথম সারির কুস্তিগীররা। দেড় মাসের বেশি সময় ধরে সেই আন্দোলন চলে। অবশেষে জুন মাসের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে আলোচনার পর আপাতত ধরনা কর্মসূচি স্থগিত করেন সাক্ষী-বজরংরা।
ধরনা মঞ্চ ছেড়ে ফের আখড়া ফিরলেন কুস্তিগীররা। হরিয়ানার সোনপতে সাইয়ে ক্যাম্পাসে প্রস্তুতি শুরু করেছেন ভিনেশ ফোগাত, সঙ্গীতা ফোগাতরা।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হাংঝাউতে বসবে এশিয়ান গেমসের আসর। গত এশিয়ান গেমসে কুস্তিতে ভারত দুটি সোনা ১টি ব্রোঞ্জ জিতেছিল।

পিছিয়ে গিয়েছে কুস্তি ফেডারেশনের নির্বাচন ৬ জুলাইয়ের পরিবর্তে আগামী ১১ জুলাই হতে পারে নির্বাচন।সভাপতি, বর্ষীয়ান সহ সভাপতি, চার সহ সভাপতি, সচিব, দুই যুগ্ম সচিব, কোষাধক্ষ্য, পাঁচ কার্যকরী কমিটির সদস্য এই পদগুলিতেই নির্বাচন হবে। বিতর্কের কেন্দ্রে থাকা ব্রিজ ভূষণ শরণ সিং এই নির্বাচনে লড়বেন কিনা তা এখনও চূড়ান্ত নয়।












Click it and Unblock the Notifications