Vinesh Phogat: ভিনেশকে প্রতারণার শাস্তি দিয়েছেন ঈশ্বর, ফোগাট ও বজরংকে বিঁধে চাঞ্চল্যকর অভিযোগ ব্রিজ ভূষণের

Vinesh Phogat: ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে শুরু হওয়া কুস্তিগীরদের আন্দোলনে সামনের সারিতে ছিলেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া। দুজনেই যোগ দিয়েছেন কংগ্রেসে।

ভিনেশকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলনার প্রার্থী করেছে কংগ্রেস। বজরং হয়েছেন সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের কার্যকরী চেয়ারম্যান।

Vinesh Phogat

এরপর থেকেই বিজেপি শিবির দাবি করছে, কুস্তিগীরদের আন্দোলনের পিছনে ছিল রাজনৈতিক চক্রান্ত। ব্রিজ ভূষণ বিজেপির প্রাক্তন সাংসদ। তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা না হলেও তাঁর পুত্রকে প্রার্থী করা হয়। ব্রিজ ভূষণকে খোয়াতে হয় ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির পদ। সামলাতে হচ্ছে মামলাও।

ভিনেশ ও বজরং রাজনীতিতে পদার্পণ করতেই সরব হয়েছেন ব্রিজ ভূষণ। তিনি ভিনেশের বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ তুলেছেন। ব্রিজ ভূষণের কথায়, আমি ভিনেশের কাছে জানতে চাই কোনও কুস্তিগীর একই দিনে দুই বিভাগে কীভাবে ট্রায়াল দিতে পারেন? ওজন পরিমাপের পর ট্রায়াল কি পাঁচ ঘণ্টা স্থগিত থাকতে পারে?

ব্রিজ ভূষণের দাবি, ভিনেশ কুস্তিতে জেতেননি। তিনি অলিম্পিক্সে গিয়েছিলেন প্রতারণা করে। ঈশ্বর তাঁকে এ জন্য শাস্তিও দিয়েছেন। উল্লেখ্য, ভিনেশ ফাইনালে উঠলেও ১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে ছিটকে যান। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে গিয়েও রুপো জিততে পারেননি। খালি হাতেই ফিরতে হয়েছে।

ব্রিজ ভূষণ বজরং পুনিয়াকে আক্রমণ করতেও ছাড়েননি। তাঁর কথায়, দেশের ক্রীড়াক্ষেত্রে সবার উপরে হরিয়ানা। কিন্তু সেখানেই আড়াই বছর ধরে কুস্তির কার্যকলাপ বন্ধ রয়েছে। ট্রায়াল ছাড়াই বজরং এশিয়ান গেমসে গিয়েছিলেন, এটা কি সত্য নয়? কুস্তির বিশেষজ্ঞদের কাছে এই প্রশ্ন রেখেছেন ব্রিজ ভূষণ।

ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ বলেন, যদি নারীদের কেউ অসম্মান করে থাকেন তাহলে তাঁরা বজরং ও ভিনেশই। আর এর চিত্রনাট্য লেখার জন্য দায়ী ভূপিন্দর হুডা। দল চাইলে হরিয়ানায় প্রচারে যেতেও আপত্তি নেই ব্রিজ ভূষণের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+