লক্ষ্য সেনের কাছে অধরাই প্রকাশ-গোপীর কীর্তি! অল ইংল্যান্ড ওপেন ফাইনালে পরাস্ত আক্সেলসেনের কাছে
প্রকাশ পাড়ুকোন, পুল্লেলা গোপীচাঁদের কীর্তি স্পর্শ করা হলো না লক্ষ্য সেনের। দুরন্ত ছন্দে থেকেও অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেতাব অধরাই রইল ভারতের ১ নম্বর শাটলারের কাছে। আজ ফাইনালে লক্ষ্যকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে খেতাব জিতলেন বিশ্বের ১ নম্বর তথা অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর আক্সেলসেন।

এদিনের ফাইনালের আগে অবধি আক্সেলসেনের বিরুদ্ধে পাঁচটির মধ্যে চারটিতেই পরাস্ত হয়েছিলেন লক্ষ্য। তবে নিজেকে জায়ান্ট কিলার হিসেবে প্রতিষ্ঠিত করার পথে আক্সেলসেনের পাশাপাশি তিনি সম্প্রতি হারিয়েছেন বিশ্বের তিন নম্বর ও পাঁচ নম্বর তারকাকেও। গত বছর দুবাইয়ে আক্সেলসেনের সঙ্গে প্রশিক্ষণও নিয়েছেন লক্ষ্য। আক্সেলসেন টানা সপ্তম সুপার ১০০০ টুর্নামেন্টটি খেললেন এবং শেষ হাসিও হাসলেন সহজ জয় পেয়ে।
Did someone say Men’s Singles final? 👀
— 🏆 Yonex All England Badminton Championships 🏆 (@YonexAllEngland) March 20, 2022
It’s Axelsen vs Sen! LET’S GO! #YAE22 pic.twitter.com/LGj5gFNnkH
প্রথম গেমে ৬-০ ব্যবধানে এগিয়ে যান আক্সেলসেন। বিরতিতে তিনি এগিয়ে ছিলেন ১১-২ ব্যবধানে। লক্ষ্য মরিয়া লড়াই চালালেও প্রথম গেম আক্সেলসেন ২১-১০ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় গেমে অনেকটাই ইতিবাচক ও আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন লক্ষ্য। একটা সময় ৪-৪ করে ফেলেছিলেন। কিন্তু তারপরই ব্যবধান বাড়াতে থাকেন আক্সেলসেন। তাঁর দাপটের সঙ্গে আর পেরে ওঠেননি লক্ষ্য। বিরতিতে আক্সেলসেন ১১-৫ ব্যবধানে এগিয়ে জেতেই স্পষ্ট হতে থাকে ফাইনালের গতিপ্রকৃতি।
There was stopping him today 💪 🇩🇰
— 🏆 Yonex All England Badminton Championships 🏆 (@YonexAllEngland) March 20, 2022
Viktor Axelsen at his imperious best, as he wins the YONEX All England Men’s Singles with a 21-10 21-15 victory over Lakshya Sen!#YAE22 pic.twitter.com/ZPPv5qZ1Qv
আক্সেলসেন ১৭-১০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দারুণ লড়াই উপহার দেন লক্ষ্য। ৭০ শটের র্যালি জিতে ১১-১৭ করেন। কিন্তু তাতে আর শেষরক্ষা হয়নি। আক্সেলসেন দ্বিতীয় গেমটি জিতে নেন ২১-১৫ ব্যবধানে। ১৯৮০ সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস খেতাব জিতেছিলেন প্রকাশ পাড়ুকোন। পরের বছর ফাইনাল খেললেও খেতাব ধরে রাখতে পারেননি। ২০০১ সালে এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের পুরুষদের সিঙ্গলস খেতাব জেতেন পুল্লেলা গোপীচাঁদ। তার ঠিক ২১ বছর পর খেতাবের আশা জাগিয়েছিলেন বছর ২০-র লক্ষ্য। ২০১৫ সালে ফাইনালে উঠেও সিঙ্গলস খেতাব জিততে পারেননি সাইনা নেহওয়াল। ফলে এই টুর্নামেন্টে ভারতের খেতাব জয়ের খরা অব্যাহতই রইল। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো লক্ষ্যকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications