ভারতকে হেয় করেছিলেন চিনের এই বক্সার, জবাবে বিজেন্দ্র তাঁকে যে শিক্ষা দিলেন
শনিবার বাজিমাত বিজেন্দ্র সিংয়ের, চিনের জুলপিকার মাইমাইতিয়ালিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারালেন ভারতীয় বক্সার
শনিবার আরব সাগরের তিরে খেতাব ধরে রাখলেন বিজেন্দ্র সিং। পেশাদের রিংয়ে নিজের নবম লড়াইতে বাজিমাত বিজেন্দ্র সিংয়ের। প্রতিপক্ষ চিনের জুলপিকার মাইমাইতিয়ালির বিরুদ্ধে ধুন্ধুমার লড়াই দেখল গোটা ভারতের দর্শকরা।
শেষ রাউন্ডে চিনা প্রতিপক্ষের ক্ষিপ্রতার কাছে কাহিল দেখাচ্ছিল ৯ বছরের বড় বিজেন্দ্র সিংকে। স্কোরলাইনই বলে দেবে কতটা কাছাকাছি ছিল লড়াই। ৯৫-৯৪ স্কোরে ম্যাচ বেরোল বিজেন্দ্র সিংয়ের পক্ষে।
এই মুহূর্তে ডাব্লু বিও এশিয়া প্যাসিফিক সুপার মিডল ওয়েট চ্যাম্পিয়নের খেতাব রয়েছে তাঁর দখলে এর সঙ্গে যুক্ত হল ডাব্লু বি ও ওরিয়েন্টাল সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নের খেতাব।
বেজিং অলিম্পিক্সে পদকজয়ী বিজেন্দ্র সিংয়ের মত এতদিনের পেশাদারি লড়াইয়ে জুলপিকারই সবচেয়ে সহজ প্রতিপক্ষ। কিন্তু ম্যাচে কিন্তু এক ইঞ্চি জমিও বিজেন্দ্রকে ছেড়ে দেননি চিনা জুলপিকার।
এদিন বিজেন্দ্রর লড়াই দেখতে হাজির হয়েছিলেন বলিউডের তাবড় তারকারা। ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন। হাজির ছিলেন রণদীপ হুডা, সোনু সুদের মত তারকারাও।
And the crowd goes crazy as @boxervijender keeps punching Zulpikar! #BattleGroundAsia pic.twitter.com/XRNTIx9Hy9
— IOS Boxing (@IOSBoxing) August 5, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিন বক্সিং রিংয়ের মঞ্চ থেকে শান্তির বার্তাও দিলেন ভারতের অলিম্পিক্স পদকজয়ী বক্সার। তাঁর বক্তব্য ছিল চিনা প্রতিপক্ষকে তিনি তাঁর পাওয়া দুটো টাইটেলই দিয়ে দিতে পারেন। কিন্তু তার বিনিময়ে শান্তি চান তিনি। চিন ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই মুহূর্তে বেশ খারাপ জায়গায়। তৈরি হয়েছে যুদ্ধের আবহও। এই অবস্থায় বিজেন্দ্রর শান্তির বার্তা কতটা কার্যকরী হবে তা লাখ টাকার প্রশ্ন।
অখিল কুমার, জিতেন্দ্র সিং, নীরজ গোয়েল সহ এদিন সাতজন ভারতীয় বক্সারই নিজেদের ম্যাচ জেতেন এদিনের এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে।
Click it and Unblock the Notifications