Chess Olympiad: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রয়েছে কর্মসূচি, টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার সোনাজয়ী গুজরাতির
চেস অলিম্পিয়াডে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় পুরুষ এবং মহিলা দল। মঙ্গলবারই দেশে ফিরেছেন সোনাজয়ী দাবাড়ুরা। যে কোনও ভারতীয় দল বড় টুর্নামেন্ট জিতলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। এবার চেস অলিম্পিয়াডে সোনাজয়ী দাবাড়ুদের সঙ্গেও তাঁর দেখা করার কর্মসূচি রয়েছে। মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নিলেন বিদিত গুজরাতি।
কয়েকদিন আগেই হাঙ্গেরির বুদাপেস্টে শহরেই ফিডে চেস অলিম্পিয়াডের আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। ভারতকে এককভাবে প্রথম সোনা এনে দেয় ভারতীয় পুরুষ ও মহিলা দল। পুরুষ দলে ছিলেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতি ও পেন্টালা হরিকৃষ্ণ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং চেস অলিম্পিয়াডে সোনার পদক বিজয়ী, বিদিত গুজরাতি, আজারবাইজানে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর নির্ধারিত দশম গাশিমভ মেমোরিয়াল দাবা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। চেসবেস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার একটি পূর্ব নির্ধারিত সূচি আছে তরুণ দাবাড়ুর।
বিদিত গুজরাতি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যিনি গত বছর ২২ পয়েন্ট নিয়ে তাঁরই সতীর্থ অর্জুন এরিগাইসিকে ছাড়িয়ে গিয়েছিলেন, তবে এবার তিনি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না।সোনা জয়ের পর এখন তিনি ভারতে ফিরেছেন। বিদিত ভারতের সোনা জয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন। । বুদাপেস্ট শহর থেকেই বাকুতে তাঁর চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কর্মসূচি তৈরি হওয়ায় ভারতে ফিরে আসেন।
ভারতীয় দাবা সংস্থার পক্ষ থেকে অরবিন্দ চিদাম্বরমকে গুজরাতির বিকল্প হিসেবে বাকুতে পাঠানো হচ্ছে। দ্রুত তাঁকে ভিসা করিয়ে বাকুতে পাঠানো হচ্ছে,আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই চলে আসবেন অরবিন্দ।
Chess Olympiad: ভারতীয় দলের পারফরম্যান্সে উচ্ছসিত আনন্দ, সন্তানদের নিয়ে গর্বিত প্রজ্ঞানন্দের বাবা
চেস অলিম্পিয়াডে টুর্নামেন্টে আগাগোড়াই রমেশবাবু প্রজ্ঞাননন্দদের, অর্জুন এরিজাইসি, বিদিত গুজরাতি, ডি গুকেশ এবং পেনতালা হরিকৃষ্ণের ভারতীয় পুরুষ দল দাপট দেখায়। ভারতীয় দাবাড়ুরা শেষ রাউন্ডের ম্যাচে স্লোভেনিয়াকে হারিয়েই ওপেন রাউন্ডে সোনা জিতে নেয়। অপরদিকে, আজ়ারবাইজানের বিরুদ্ধে জয় পায় ভারতীয় মহিলা দাবাড়ুরাও।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications