বিরাটের সঙ্গে শামির ছোট্ট মেয়ের মেজাজে 'নাচ', দেখুন সেই মন ভালো করা ভিডিও
কিছুদিন আগেই এক ছোট বাচ্চাকে পড়াশুনোর সময়ে মারধর নিয়ে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন বিরাট। সেই পোস্টে বাচ্চাদের এভাবে মারধর কার নিয়ে সরব হন বিরাট।
কিছুদিন আগেই এক ছোট বাচ্চাকে পড়াশুনোর সময়ে মারধর নিয়ে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন বিরাট। সেই পোস্টে বাচ্চাদের এভাবে মারধর কার নিয়ে সরব হন বিরাট। তা নিয়ে বেশ সরগরম হয় সোশ্যাল মিডিয়া। এরপর আরেক ছোট্ট শিশুর সঙ্গে বিরাটের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসায় , তা এখন বেশ চর্চায় রয়েছে।
ক্রিকেটার মহম্মদ শামির মেয়ে আইরাহর সঙ্গে এই ভিডিওতে নাচতে দেখা যায় ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাটকে। শুধু এমনি তেমনি নাচ নয়! বরং রীতিমত মেজাজে নাচলেন ভারত অধিনায়ক। তার সঙ্গে তালে তাল মিলিয়ে নাচল ছেট্ট আইরাহও।
Aairah dance with virat after 3-0 victory 👌👌 @ICC @BCCI @imVkohli @HTSportsNews pic.twitter.com/m1Zg7x94l4
— Mohammed Shami (@MdShami11) August 28, 2017
Click it and Unblock the Notifications