Varun Kumar: ভারতীয় দলের হকি খেলোয়াড় বরুণ কুমার বিপাকে! তরুণীর অভিযোগে গ্রেফতার হবেন 'অর্জুন'?

Varun Kumar: ভারতীয় হকি দলের খেলোয়াড় বরুণ কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ২০২১ সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন। সম্প্রতি পাঞ্জাব পুলিশের ডিএসপি পদে উন্নীত হয়েছেন।

সেই বরুণ কুমারের বিরুদ্ধেই এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী। পসকো আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরু পুলিশ।

Varun Kumar: ভারতীয় দলের হকি খেলোয়াড় বরুণ কুমার বিপাকে!

যিনি অভিযোগ করেছেন তাঁর বয়স এখন ২২। যদিও প্রাপ্তবয়স্কা হওয়ার আগেই তিনি ধর্ষণের শিকার হয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন। বেঙ্গালুরু পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গিয়ে ওই তরুণী জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বরুণ অনেকবার তাঁকে যৌন নিগ্রহ করেছেন।

ওই তরুণীর দাবি, ২০১৮ সালে ইনস্টাগ্রামে বরুণের সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগকারিণীর বয়স যখন ১৭, তখনই তাঁকে বিয়ের প্রতিশ্রুতি করে একাধিকবার বরুণ 'ধর্ষণ' করেছেন বলে অভিযোগ। বরুণ বেঙ্গালুরুতে স্পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার সেন্টারে প্রশিক্ষণাধীন ছিলেন। সেই সময়ই ওই তরুণীর সঙ্গে মিলিত হন।

বেঙ্গালুরু পুলিশ বিবৃতিতে জানিয়েছেন, এক মহিলার অভিযোগের ভিত্তিতে হকি প্লেয়ারের বিরুদ্ধে প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্টের ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ভারতীয় সংবিধানের ৩৭৬ ধারা অনুযায়ী ধর্ষণ ও ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের হয়েছে বরুণের বিরুদ্ধে।

টোকিও অলিম্পিকে বরুণ স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। তিনি এফআইএইচ প্রো লিগ শুরুর আগে এখন ভুবনেশ্বরে ভারতীয় হকি দলের সঙ্গেই অনুশীলন সারছেন। ১০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে স্পেনের খেলা রয়েছে। বরুণ গা ঢাকা দিতে পারেন বলে জল্পনা ছড়ালেও হকি ইন্ডিয়া তা গুজব বলে দাবি করেছে। জানানো হয়েছে, বরুণ বেপাত্তা নন। ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন।

উল্লেখ্য, বরুণের বাড়ি হিমাচল প্রদেশে। ভারতীয় হকি দলে তাঁর অভিষেক হয় ২০১৭ সালে। পসকো আইনে মামলা রুজু হওয়ায় বরুণ গ্রেফতার হবেন কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। তিনি আইনি পদক্ষেপও করতে পারেন বলে জানা যাচ্ছে। তবে ভারতীয় হকি দলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+