Vaishali Rameshbabu: এক বাড়িতে দুই গ্র্যান্ডমাস্টার, ভাই প্রজ্ঞানন্দের পর দিদিও দাবার বোর্ডে নজির গড়লেন
এক বাড়িতে দুই গ্র্যান্ডমাস্টার। ভাই রমেশবাবু প্রজ্ঞানন্দ বর্তমান ভারতীয় দাবার মুখ। আনন্দের উত্তরসূরি হিসাবে ধরা হচ্ছে তাঁকে। ভাইয়ের পথেই গ্র্যান্ডমাস্টার হলেন দিদিও। শনিবার সাত সকালেই ভারতীয় ক্রীড়াক্ষেত্রে দারুণ একটা সুখবর। গ্র্যান্ডমাস্টার হলেন প্রজ্ঞানন্দের দিদি বৈশালী রমেশবাবু। ভারতীয় তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন বৈশালী।
বৈশালী হলেন দেশের ৮৪তম গ্র্যান্ডমাস্টার। কোনেরু হ্যাম্পি, হারিকা দ্রোণাভাল্লির পর ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন বৈশালী। শনিবারই গ্র্যান্ডমাস্টার তকমা পেলেন প্রজ্ঞানন্দের দিদি। ক্রিকেট-ফুটবলের দেশ ভারতে দাবা এখনও সেভাবে জনপ্রিয়তা অর্জন করেনি। কিন্তু তামিল দিদি-ভাই জুটি কিন্ত ৬৪ খোপের বোর্ডে নতুন ইতিহাস সৃষ্টি করলেন।

ছোটবেলায় দিদি বৈশালীকে দেখেই দাবার প্রতি আগ্রহ জন্মায় প্রজ্ঞানন্দের। দিদি নিজেই দুইবারের ইয়ূথ চেস চ্যাম্পিয়ন। পড়াশুনার পাশাপাশি সময় পেলেই দিদি-ভাই জুটি মেতে থাকতেন সাদা কালো ঘুটির খেলায়। ভাইয়ের সঙ্গেই সফরসঙ্গী হতেন দিদিও। ম্যাচের পর ভাইয়ের সঙ্গে বসে পড়তেন ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য।
ভারতীয় দাবায় প্রজ্ঞানন্দের উত্থান উল্কার গতিতে। কিন্তু দিদি বৈশালীর মধ্যেও প্রতিভার অভাব ছিল না। বিগত কয়েক বছর ধরেই একের পর এক আন্তর্জাতিক ইভেন্টে নজরকাড়া পারফরম্যান্স করেন বৈশালী। শনিবারই গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য ২৫০০ রেটিং পয়েন্ট পেয়ে যান বৈশালী। এলোব্রিগাট ওপেনেই এই পয়েন্ট স্পর্শ করেন বৈশালী।
তুরস্কের দাবাড়ু তামের তারিকে দ্বিতীয় রাউন্ডেই পরাজিত করেন বৈশালী। এই নিয়ে টানা দ্বিতীয় টুর্নামেন্টে জয় পেলেন প্রজ্ঞানন্দের দিদি। ২২ বছর বয়সী এই মহিলা দাবাড়ু তিনটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে অংশ নেন। ২০১৯ সালে এক্সট্রাসন ওপেন, ২০২২ সালে ফিসের মেমোরিয়াল, ২০২৩ সালে কাতার ওপেন। গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য ৪.৫ রেটিং দরকার ছিল বৈশালীর। অবশেষে সহজেই সেটা পেয়ে গেল। সেই সঙ্গে প্রথম ভাই-বোন হিসাবে গ্র্যান্ড মাস্টার হলেন বৈশালী ও প্রজ্ঞানন্দ।
Praggnanandhaa and Vaishali become the first ever brother sister duo in the history of chess to be Grandmasters...!!!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 2, 2023
- A proud day for India! 🇮🇳 pic.twitter.com/9WhYfVGP8k
চলতি বছরে একটুর জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হয়নি প্রজ্ঞানন্দের। ২০২৩ সালে নিজের আইডলের কাছেই বিশ্ব জয়ের ম্যাচে হারতে হল প্রজ্ঞানন্দকে। ফাইনাজলে হারলেও প্রজ্ঞানন্দ সকলের হৃদয় জিতে নিয়েছেন। কার্লসেনের মতো প্রতিপক্ষকেএ টাই ব্রেকে টেনে নিয়ে গিয়েছেন। তাই আনন্দের উত্তরসূরিই স্বপ্ন দেখাচ্ছেন।












Click it and Unblock the Notifications