টোকিও অলিম্পিকের শেষে কোন দেশ রইল শীর্ষে? ভারতের অবস্থানই বা কোথায়?
করোনা আবহে সফলভাবেই আয়োজিত হল টোকিও অলিম্পিক। আজ ছিল সমাপ্তি অনুষ্ঠান। এরপর শুরু হবে প্যারালিম্পিক গেমস। পদক তালিকায় এবারও শীর্ষস্থানে থেকে শেষ করল মার্কিন যুক্তরাষ্ট্র। নীরজ চোপড়ার সোনা জয়ের সৌজন্যে ভারতও রইল প্রথম পঞ্চাশের মধ্যেই।

শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র
টোকিও অলিম্পিকে শ্রেষ্ঠত্ব বজায় রাখল মার্কিন যুক্তরাষ্ট্র। ৩৯টি সোনা, ৪১টি রুপো ও ৩৩টি ব্রোঞ্জ জিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা বাস্কেটবল দল এদিন সোনা জিতল। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক থেকে একটিও গেম না হেরে টানা সপ্তমবার বাস্কেটবলের সোনা জিতলেন মার্কিন খেলোয়াড়রা। সবমিলিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্র জিতল ১১৩টি পদক। রিও অলিম্পিকে মার্কিনদের মোট পদকের সংখ্যা ছিল ১২১। ৪৬টি সোনা, ৩৭টি রুপো ও ৩৮টি ব্রোঞ্জ মার্কিন প্রতিযোগীরা জিতেছিলেন আগের অলিম্পিক থেকে।

শেষ দিনে টেক্কা
গতকাল অবধি সোনা জয়ের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ৩৮-৩৬ ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানে ছিল চিন। মার্কিন যুক্তরাষ্ট্র এদিন তিনটি সোনা জিতে চিনকে সরিয়ে পদক তালিকার এক নম্বর জায়গা দখল করল। আজ অলিম্পিকের শেষ দিনে মহিলাদের বাস্কেটবলে আজ জাপানকে হারিয়ে ৩৭তম সোনা নিশ্চিত করে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরের দুটি সোনা এনে দেন সাইক্লিস্ট জেনিফার ভালেন্টে ও মার্কিন ভলিবল দলের মহিলা খেলোয়াড়রা। মহিলা ভলিবলে আমেরিকার এটি প্রথম সোনা। এই তিনটি সোনা জিতে শেষ ল্যাপে চিনকে টেক্কা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সিমোন বাইলসের নাম প্রত্যাহারের পাশাপাশি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পুরুষ অ্যাথলিটদের ব্যর্থতা এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সোনা-সহ পদক কমার অন্যতম কারণ।

দুই থেকে দশে
টোকিও অলিম্পিকে দুই থেকে পঞ্চম স্থানে রইল যথাক্রমে চিন, জাপান, গ্রেট ব্রিটেন ও রাশিয়ান অলিম্পিক কমিটি। রিও অলিম্পিকে পাঁচে থাকা জার্মানি এবার শেষ করল নবম স্থানে থেকে। এবারের অলিম্পিকে ৩৮টি সোনা, ৩২টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ ঝুলিতে পুরে ৮৮টি পদক নিয়ে দেশে ফিরবে চিন। জাপান জিতেছে ২৭টি সোনা, ১৪টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ-সহ ৫৮টি পদক। ২২টি সোনা, ২১টি রুপো ও ২২টি ব্রোঞ্জ জিতে মোট ৬৫টি পদক-সহ চারে রইল গ্রেট ব্রিটেন। রাশিয়ান অলিম্পিক কমিটি জিতেছে ২০টি সোনা, ২৮টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ-সহ ৭১টি পদক। রিও অলিম্পিকে গ্রেট ব্রিটেন ছিল দুইয়ে, এবার নেমে এসেছে চারে। রিও অলিম্পিকে চিন ও রাশিয়া ছিল যথাক্রমে তিনে ও চারে। ছয়ে ছিল জাপান, আয়োজক দেশ হিসেবে তারা এবার পদক তালিকায় উঠে এসেছে চিনের পরেই, তৃতীয় স্থানে। টোকিও অলিম্পিকের পদক তালিকায় ছয় থেকে দশে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও ইতালি।

ভারত ৪৮
নীরজ চোপড়ার সোনা জয় ভারতকে নিয়ে এসেছিল প্রথম পঞ্চাশের মধ্যে। ভারত এবার একটি সোনা, তিনটি রুপো ও তিনটি ব্রোঞ্জ জিতেছে। টোকিও অলিম্পিক ভারত শেষ করল ৪৮ নম্বরে থেকে। রিও অলিম্পিকে ভারত মঙ্গোলিয়ার সঙ্গে যুগ্মভাবে ৬৭ নম্বরে ছিল। ২০০৮ সালের পর অলিম্পিকের আসরে ভারত এবারই সোনা জিতেছে।
Speechless... pic.twitter.com/LhjvjwhNLn
— #Tokyo2020 (@Tokyo2020) August 8, 2021
What's that? Post more #ClosingCeremony pictures! pic.twitter.com/ADJWhwvneW
— #Tokyo2020 (@Tokyo2020) August 8, 2021
This is the first time in history that a Victory Ceremony is being held at the Summer Games for both a men’s and women’s event.#Tokyo2020 pic.twitter.com/g7L00vbSWz
— #Tokyo2020 (@Tokyo2020) August 8, 2021












Click it and Unblock the Notifications