ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা

স্ট্যান ওয়াওরিংকার বিরুদ্ধে পিছিয়ে থাকা অবস্থায় বাঁ- কাঁধের চোট ভোগাতে শুরু করলে ম্যাচ ছেড়ে দেন জোকার।

ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন নোভাক জকোভিচ। কাঁধের চোটের জন্য ম্যাচের মাঝপথে সরে দাঁড়ান বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা।

ম্যাচ ছাড়লেন জোকার

স্ট্যান ওয়াওরিংকার বিরুদ্ধে পিছিয়ে থাকা অবস্থায় বাঁ- কাঁধের চোট ভোগাতে শুরু করলে ম্যাচ ছেড়ে দেন জোকার। প্রথম দুই সেটে হেরে বসেন নোভাক। ওয়াওরিংকা প্রথম দুই সেট জেতে ৬-৪, ৭-৫ ব্যবধানে। এরপর তৃতীয় সেটের লড়াইতেও ওয়াওরিংকার সামনে পিছিয়ে ছিলেন জোকার।

১-২ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় এরপর ম্যাচ ছেড়ে দেন তিনি। নোভাকের জন্য দুঃখিত ওয়াওরিংকা বলেন, 'এভাবে ম্যাচ জিততে চাইনি। জকোভিচের জন্য খারাপ লাগছে। '

শেষ পাঁচ গ্র্যান্ডস্ল্যামে চারটে জিতেছেন নোভাক

এই মূহূর্তের কেরিয়ারের সেরা ফর্মে ছিলেন জকোভিচ। শেষ পাঁচটি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে চারটিতে জিতেছেন তিনি। ২০১৯ উইম্বলডন, ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেন, ২০১৮ ইউএস ওপেন ও ২০১৮ উম্বলডন জিতেছেন জকোভিচ।

একনজরে জকোভিচের গ্র্যান্ডস্ল্যাম সংখ্যা

কেরিয়ারে সব মিলিয়ে ১৬টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন জোকার।যার মধ্য ৫ বার উম্বলডন, একবার ফরাসি ওপেন, ৭বার অস্ট্রেলিয়ান ওপেন ও ৩ বার ইউএস ওপেন জিতেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+