মাত্র ২৩ বছরেই থামল তাঁর সাইকেলের চাকা! স্বেচ্ছায় চিরবিদায় নিলেন রিও অলিম্পিকে পদকজয়ী কেলি
রিও অলিম্পিক ২০১৬-তে রৌপ্যপদক জয়ী আমেরিকার মহিলা পারস্যুট দলের অন্যতম সদস্য কেলি ক্যাটলিন মাত্র ২৩ বছর বয়সে আত্মহত্যা করলেন।
৩ বছর আগেই রিও অলিম্পিকে আমেরিকার মহিলা পারস্যুট দলের হয়ে রৌপ্যপদক জিতেছিলেন কেলি ক্যাটলিন। মাত্র ২৩ বছর বয়সেই থামল তাঁর সাইকেলের চাকা। তিনি আত্মহত্য়া করেছেন বলে জানিয়েছেন তাঁর বাবা। কিন্তু কী কারণে তিনি আত্মহত্য়া করলেন, তা এখনও জানা যায়নি। এর ফলে আমেরিকার পারস্যুট দল জোর ধাক্কা খেল।
আচমকা জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে হারিয়ে শোক নেমে এসেছে সামগ্রিক মার্কিন সাইক্লিং জগতেই। শুধু অলিম্পিকে পারস্যুট দলের হয়ে রূপো জেতাই নয়, ২০১৬ থেকে ২০১৮ - পর পর তিনবার মার্কিন পারস্যুট দলকে তিনি বিশ্ব-চ্যাম্পিয়নও করেন।
This day, one year ago @Rio2016_en. Let's make the next year even better, eh?#CitiusAltiusFortius pic.twitter.com/i8tZCxx2Kl
— Kelly Catlin (@kelly_catlin) August 14, 2017
এইরকম প্রতিভাবান এক তরুণী কেন হঠাত এই পথ বেছে নিলেন, তারই সন্ধান চলছে।
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে
Click it and Unblock the Notifications