প্রো কবাডিতে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে ৬ পয়েন্টে হারাল ইউপি যোদ্ধা

প্রো কবাডিতে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে ৬ পয়েন্টে হারাল ইউপি যোদ্ধা

প্রো কবাডি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে ৬ পয়েন্ট হারাল ইউপি যোদ্ধা। এই জয়ের পর ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পাঁচ নম্বর স্থানে উঠে এল ইউপি। অন্যদিকে এদিন হেরে ১৬ ম্যাচে ৪৩ পয়েন্টে আটকে রইল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। তার রয়েছে সাত নম্বর স্থানে।

প্রো কবাডিতে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে ৬ পয়েন্টে হারাল ইউপি যোদ্ধা

পুনের শ্রী শিব ছত্রপতি রেস্টিলিং হলে সোমবারের প্রথম ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শেষ হয়। একের পর এক রেইড, ট্যাকেলের মাধ্যমে একে অপরকে টেক্কা দিতে থাকেন জয়পুর পিঙ্ক প্যান্থার্স ও ইউপি যোদ্ধার খেলোয়াড়েরা। শেষ মুহূর্তে দুর্দান্ত কিছু মুভের মাধ্যমে ম্যাচ পকেটে নিয়ে নেয় ইউপি। ৩৮-৩২ পয়েন্টে ম্যাচের ফয়সলা হয়।

ম্যাচে ২৩টি রেইড পয়েন্ট অর্জন করে ইউপি যোদ্ধা। অন্যদিকে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের ঝুলিতে যায় ২০টি রেইড পয়েন্ট। ১১টি ট্যাকেল পয়েন্ট ছিনিয়ে নেয় জয়ী দল। পরাজিত দলের ভাগ্যে জোটে ৮টি ট্যাকেল ও ৪টি অল আউট পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+