প্রো কবাডি লিগে জয় পেল ইউপি যোদ্ধা ও পাটনা পাইরেটস

প্রো কবাডি লিগে জয় পেল ইউপি যোদ্ধা ও পাটনা পাইরেটস

দাবাং দিল্লিকে ১৭ পয়েন্টের ব্যবধানে হারিয়ে প্রো কবাডি লিগের প্লে অফে উঠল ইউপি যোদ্ধা। ১৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে তারা। ২১ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার প্রথম স্থানেই রয়েছে দিল্লি।

প্রো কবাডি লিগে জয় পেল ইউপি যোদ্ধা ও পাটনা পাইরেটস


অন্য ম্যাচে গুজরাত ফর্চুন জায়ান্টসকে হারাল পাটনা পাইরেটস। দুই দলই ২১ ম্যাচ খেলে ৪৬ পয়েন্টে রয়েছে। লিগ তালিকায় গুজরাত ফর্চুন জায়ান্টসের অবস্থান নবম স্থানে। দশম স্থানে রয়েছে পাটনা পাইরেটস।

গ্রেটার নয়ডার শহিদ বিজয় সিং পাঠিক স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ম্যাচে ফার্স্ট বয় দাবাং দিল্লির মুখোমুখি হয় ইউপি যোদ্ধা। ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করেন ইউপি-র খেলোয়াড়েরা। ২৯টি রেইড, ১৪টি ট্যাকেল, ৬টি অল আউট পয়েন্ট যায় জয়ী দলের খেলোয়াড়েরা। ২৩টি রেইড, ২টি সুপার রেইড, ৮টি ট্যাকেল পয়েন্ট যায় দাবাং দিল্লির দখলে। ৫০-৩৩ পয়েন্টে ম্যাচের ফয়সলা হয়।

দ্বিতীয় ম্যাচে গুজরাত ফর্চুন জায়ান্টসকে ৬ পয়েন্টের ব্যবধানে হারায় পাটনা পাইরেটস। ২৩টি রেইড, ১০টি ট্যাকেল ও ৪টি অল আউট পয়েন্ট যায় পাটনার দখলে। ২১টি রেইড, ১০টি ট্যাকেল ও ২টি অল আউট পয়েন্ট যায় গুজরাতের ঝুলিতে। ৩৯-৩৩ পয়েন্টে ম্যাচের ফয়সলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+