Budget 2025 For Sports: খেলো ইন্ডিয়ায় ব্যাপক জোর, কেন্দ্রীয় বাজেটে ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি
Budget 2025 For Sports: আজ সংসদে রেকর্ড অষ্টমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতে দেখা যাচ্ছে, ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে কেন্দ্রের স্বপ্নের প্রকল্প খেলো ইন্ডিয়ায় ব্যাপক বরাদ্দ করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রে সামগ্রিক বরাদ্দ বৃদ্ধির পরিমাণ ৩৫১.৯৮ কোটি টাকা।

খেলো ইন্ডিয়া প্রকল্প চালু হওয়ায় তৃণমূলস্তর থেকে প্রতিভা তুলে আনা হচ্ছে। উন্নতমানের পরিকাঠামো সরবরাহ করে তাঁদের অনুশীলনেরও সবরকম বন্দোবস্ত করা হচ্ছে। যার ফলে জাতীয় ও আন্তর্জাতিক আসরে দেশের মুখও উজ্জ্বল করছেন এই প্রকল্পের মাধ্যমে উঠে আসা ক্রীড়াবিদরা।
২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ক্রীড়াক্ষেত্রের বাজেটে খেলো ইন্ডিয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার কোটি টাকা। আগের অর্থবর্ষের তুলনায় এই বরাদ্দ ১০০ কোটি টাকা বেশি। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দের মোট পরিমাণ ৩,৭৯৪.৩০ কোটি টাকা। যা আগের অর্থবর্ষের তুলনায় ৩৫১.৯৮ কোটি টাকা বেশি।
অলিম্পিক্স, কমনওয়েলথ গেমস বা এশিয়ান গেমস না থাকা সত্ত্বেও এই বরাদ্দ বৃদ্ধি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনগুলিকে আর্থিক সহযোগিতার জন্য বরাদ্দ ৩৪০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য ২০৩৬ সালের অলিম্পিক্স ভারতে আয়োজন করা। সে জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে প্রয়োজনীয় চিঠি ও কাগজপত্র জমাও দেওয়া হয়েছে। আর সেই লক্ষ্যে দেশের ক্রীড়াবিদদের বিকাশ, পরিকাঠামোর উন্নয়নে জোর দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার।
खेलेगा इंडिया, तभी तो खिलेगा इंडिया! 🇮🇳
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) February 1, 2025
Gratitude to PM Shri @narendramodi Ji & FM Smt. @nsitharaman Ji for increasing the budget for the Ministry of Youth Affairs & Sports in #ViksitBharatBudget2025.
This will further strengthen sports infra, boost Khelo India and expand… pic.twitter.com/LXsMkRZNIr
কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের বাজেট বরাদ্দ ১০ শতাংশ বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, খেলেগা ইন্ডিয়া, তভি তো খিলেগা ইন্ডিয়া।
মাণ্ডব্য লিখেছেন, এই বাজেট বৃদ্ধির ফলে ক্রীড়া পরিকাঠামো আরও শক্তিশালী করা সম্ভব হবে। খেলো ইন্ডিয়াকেও আরও জোরদার করা যাবে, ক্রীড়াবিদরাও উৎসাহিত হবেন। যুবদের কল্যাণ ও বিকাশ সংক্রান্ত কর্মসূচির ক্ষেত্র বিস্তৃত হলে পরবর্তী প্রজন্মের অ্যাথলিটরাও উপকৃত হবেন। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবর্ষে যুবকল্যাণ ও ক্রীড়াক্ষেত্রে বাজেট বরাদ্দ ছিল ৩৪৪২.৩২ কোটি টাকা, তা বেড়ে হলো ৩৭৯৪.৩০ কোটি টাকা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications