Half Marathon: বার্সেলোনায় হাফ ম্যারাথনে বিশ্ব রেকর্ড, তাক লাগিয়ে দিলেন উগান্ডার দৌড়বিদ
হাফ ম্যারাথনে বিশ্ব রেকর্ড সৃষ্টি করলেন উগান্ডার জ্যাকব কিপলিমো। ৫৭ মিনিটের কম সময়ে সব ধরনের দৌড় শেষ করার রেকর্ড গড়লেন উগান্ডার এই দৌড়বিদ। রবিবার বার্সেলোনায় অনুষ্ঠিত বিশ্ব হাফ ম্যারাথনে জ্যাকব কিপলিমো তাঁর দৌড় শেষ করেছেন ৫৬ মিনিট ৪২ সেকেন্ডে।
গত বছর বিশ্ব হাফ ম্যারাথনে ইথিওপিয়ার অ্যাথলিট ইয়োমিফ এই রেকর্ডের অধিকারী ছিলেন। গত বছর তিনি হাফ ম্যারাথন শেষ করেছিলেন ৫৭ মিনিট ৩০ সেকেন্ডে। তবে জ্যাকব কিপলিমো এর আগেও রেকর্ড সৃষ্টি করেছিলেন ইয়োমিফ রেকর্ড সৃষ্টির আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই হাফ ম্যারাথন সবার আগে শেষ করার নজির ছিল জ্যাকব কিপলিমোর দখলে। কিন্তু ১ বছরের মধ্যেই বার্সেলোনায় অনুষ্ঠিত হাফ ম্যারাথনে ফের রেকর্ডকে নিজের দখলে আনলেন উগান্ডার এই দৌড়বিদ।

রবিবার ম্যারাথনের জন্য বার্সেলোনার আবহাওয়া ছিল একেবারেই অনুকূল। মাত্র ১৩ ডিগ্রি তাপমাত্রা ছিল। ফলে ম্যারাথনের জন্য একেবারেই আদর্শ। উগান্ডার এই দৌড়বিগ জ্যাকব ১৫ কিমি পথ অতিক্রম করতে সময় নিয়েছে ৩৯.৪৭ সেকেন্ডে। এটাও একটা বিশ্ব রেকর্ড। কারণ ১৫ কিমি পথ এত দ্রুততার সঙ্গে এর আগে কোনও অ্যাথলিট অতিক্রম করতে পারেননি। শেষ পর্যন্ত তাঁর গোটা পথটি শেষ করলেন ৫৬ মিনিট ৪২ সেকেন্ডে।
জ্যাকব কিপলিমোর সিভি কিন্তু বেশ ইর্ষনীয়। কারণ মাত্র ১৫ বছর বয়সে রিও অলিম্পিক্সে ৫০০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিলেন, এরপর একাধিক আন্তর্জাতিক ইভেন্টে অংশ গ্রহণ করেছেন। ম্যারাথনেও অংশ নিয়েছেন। রেকর্ড সৃষ্টি করে উগান্ডার অ্যাথলিট বলেন, আমি যা সৃষ্টি করেছি তা নিয়ে খুবই উত্তেজিত। আমি শুরুটা ভালোই করছিলাম। দারুন একটা দৌড় প্রতিযোগিতা করতে চেয়েছিলাম।
একইসঙ্গে জ্যাকব কিপলিমো বলেন, বিশ্ব রেকর্ড ভাঙার আশা করিনি। প্রতিটি কিলোমিটার অতিক্রম করার পর আমি দেখলাম রেকর্ড সৃষ্টির পথেই এগোচ্ছি। তাই নিজেকে বললাম এই গতি ধরে রাখতে হবে, তবে রেকর্ড সৃষ্টি করতে পেরে ভালো লাগছে।












Click it and Unblock the Notifications