প্রো কবাডি লিগে ইউ মুম্বা বনাম বেঙ্গালুরু ও জয়পুর বনাম তেলেগু টাইটানস
শুক্রবার প্রো কবাডি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউ মুম্বার মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু বুলস। একই দিনে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামছে তেলেগু টাইটানস।
শুক্রবার প্রো কবাডি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউ মুম্বার মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু বুলস। একই দিনে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামছে তেলেগু টাইটানস। ম্যাচ দুটি ঘিরে উন্মাদনা তুঙ্গে।

প্রথম ম্যাচে
জয়পুরের সাওয়াই মানসিং ইন্ডোর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা ইউ মুম্বা ও বেঙ্গালুরু বুলসের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করেন ক্রীড়া প্রেমীরা। কারণ, শক্তির বিচারে দুই দলই সমান সমান।
|
লিগ তালিকায় অবস্থান
১৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইউ মুম্বা। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু বুলস।

দ্বিতীয় ম্যাচ
ঘরের মাঠ দুর্বল তেলেগু টাইটানসের বিরুদ্ধে খেলতে নামছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। এই ম্যাচ জিতে প্রো কবাডি লিগ তালিকার প্রথম পাঁচে প্রবেশ করতে মরিয়া হোম টিম।
|
লিগ তালিকায় অবস্থান
১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তেলেগু টাইটানসের অবস্থান একাদশ স্থানে।












Click it and Unblock the Notifications