প্রো কবাডির শীর্ষে থাকা বেঙ্গালুরু বুলসকে হারিয়ে এখন চারে ইউ মুম্বা
প্রো কবাডির গুরুত্বপূর্ণ ম্যাচে ইউ মুম্বার কাছে পরাস্ত বেঙ্গালুরু বুলস। যদিও তারা পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে। আজ বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে মুম্বই জিতল ৪৫-৩৪ ব্যবধানে। এই ম্যাচের পর বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে নিজেদের রেকর্ড আরও উন্নত করল ইউ মুম্বা।

(ছবি- প্রো কবাডি টুইটার)
এদিনের দ্বৈরথের আগে ইউ মুম্বা বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে পারস্পরিক সাক্ষাতে ১১-৪ ব্যবধানে এগিয়ে ছিল। চলতি প্রো কবাডির প্রথম সাক্ষাতে ইউ মুম্বা বেঙ্গালুরু বুলসকে হারিয়েছিল ৪৬-৩০ ব্যবধানে। অভিষেক সিং ১৯ পয়েন্ট নিশ্চিত করেছিলেন। এদিনের খেলার ফল ৪৫-৩৪।
Sultan's 💪 dhaasu tackles and a night to remember for Abhishek Singh 🤩
— ProKabaddi (@ProKabaddi) January 26, 2022
You just cannot miss these images 📸 from tonight's epic #SuperhitPanga!
Check out 🔗 https://t.co/EWWLNMn2lc for more of them! 🎉#MUMvBLR #SuperhitPanga #VIVOProKabaddi pic.twitter.com/EuNPzomn94
ইউ মুম্বার রেউডার অভিষেক সিং এদিন ১১ পয়েন্ট নিশ্চিত করেন। রেইডার ভি অজিত ও ডিফেন্ডার রাহুল শেঠপাল, দুজনেরই সংগ্রহ ৮ পয়েন্ট করে। বেঙ্গালুরু বুলসের হয়ে অধিনায়ক তথা রেইডার পবন শেরাওয়াত ১৪ পয়েন্ট আদায় করেন। রেইডার ভরত নিশ্চিত করেন সাত পয়েন্ট।
.@umumba after tonight's victory: Itni jaldi kya hai, abhi to humne comeback kiya hai! 😉🕺
— ProKabaddi (@ProKabaddi) January 26, 2022
Here's the updated points table after #MUMvBLR! 📊 Make a bold prediction on who is going to be on 🔝 next!#SuperhitPanga #VIVOProKabaddi pic.twitter.com/AVW4NxYgI0
এই দাপুটে জয়ের ফলে ইউ মুম্বা ১৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থান দখল করল। ১৫ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে বেঙ্গালুরু বুলস। কাল পুনেরি পল্টন নামবে ইউপি যোদ্ধার বিরুদ্ধে। ১৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইউপি যোদ্ধা রয়েছে সপ্তম স্থানে। দশে থাকা পুনেরি পল্টনের ঝুলিতে রয়েছে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট।












Click it and Unblock the Notifications