TSK 25K: শীতের সকালে দৌড়ে মাতল কলকাতা! জমজমাট ২৫কে, রেকর্ড গড়ে সোনা জিতলেন কারা?
TSK 25K: শীতের সকালে দৌড়ে মাতোয়ারা কলকাতা। রাত থেকেই ভিড় জমাতে শুরু করেছিলেন প্রতিযোগীরা। আয়োজক থেকে দর্শক, সকলেই অপেক্ষায় ছিলেন টিএসকে ২৫কে-র জন্য।
আন্তর্জাতিক অ্যাথলিটদের মধ্যে ২৫কে-র ইন্টারন্যাশনাল এলিট পুরুষ বিভাগে সোনা জিতলেন কেনিয়ার ড্যানিয়েল সিমিউ এবেনিও ( Daniel Simiu Ebenyo)। গড়লেন ইভেন্ট রেকর্ড। মহিলাদের বিভাগে সোনা ইথিওপিয়ার সুতুমে আসেফা কেবেদের।

ড্য়ানিয়েল সময় করলেন ১:১১:১৩ এবং সুতুমের সময় ১:১৮:৪৭। ২৫কে রেসের ইতিহাসে পুরুষ ও মহিলা বিভাগে এটিই সেরা সময়। তবে বর্তমানে বিশ্বরেকর্ডের তালিকায় ২৫কে এখনও ঠাঁই পায়নি। এর আগে পুরুষদের বিভাগে ২০১২ সালে কেনিয়ার ডেনিস কিমেত্তো ও মহিলা বিভাগে কেনিয়ারই মেরি জেপকস্গেই কেইতানি ২০১০ সালে সময় নিয়েছিলেন যথাক্রমে ১:১১:১৮ ও ১:১৯:৫৩।
টিএসকে ২৫কে-র ইভেন্ট রেকর্ড আজকের আগে পর্যন্ত ছিল কেনিয়ার লিওনার্ড বার্সোটনের দখলে, তিনি ফিনিশিং পয়েন্টে পৌঁছতে সময় নেন ১ ঘণ্টা ১২ মিনিট ৪৯ সেকেন্ড। মহিলা বিভাগের রেকর্ডটি ছিল বাহরিনের দেসি জিসার দখলে, তাঁর সময় ছিল ১:২১:০৪। এবেনিও ও কেবেদে সোনা জিতে পেলেন ৭৫০০ মার্কিন ডলার করে, সঙ্গে আরও ৩০০০ মার্কিন ডলার বোনাস হিসেবে।
পুরুষদের বিভাগে রুপো জিতলেন কেনিয়ার ভিক্টর কিপ্রুটো টোগোম (১:১২:২৬) এবং ব্রোঞ্জ জেতেন ইথিওপিয়ার তেসফায়ে দেমেকে (১:১৩:৩৬)। ইভেন্ট রেকর্ড গড়ে সোনাজয়ী এবেনিও উচ্ছ্বসিত। এই সাফল্য উৎসর্গ করলেন বান্ধবীকে। মহিলাদের বিভাগে সোনাজয়ী কেবেদে এই নিয়ে দ্বিতীয়বার ২৫কে রেসে নেমেই বাজিমাত করলেন।
২০২০ সালে হাফ ম্যারাথন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ইথিওপিয়ার ইয়ালেমজের্ফ ইয়েউয়াল সোনা জেতার বিষয়ে ফেভারিট ছিলেন। তবে তিনি ১ ঘণ্টা ১৯ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে জিতলেন রুপো। কেনিয়ার বেটি চেপকেমোই কিবেট ১ ঘণ্টা ২১ মিনিট ৪৩ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ জিতেছেন।
ভারতীয়দের মধ্যে পুরুষ ও মহিলা বিভাগে সোনা জিতলেন যথাক্রমে সাওন বারওয়াল (১ ঘণ্টা ১৭ মিনিট ৪৯ সেকেন্ড) এবং রেশমা কেভাতে (১ ঘণ্টা ৩০ মিনিট ৩৮ সেকেন্ড)। ভারতীয়দের জন্য দুই বিভাগেই সোনা, রুপো ও ব্রোঞ্জজয়ীদের পুরস্কারমূল্য ছিল যথাক্রমে ২ লক্ষ ৭৫ হাজার টাকা, ২ লক্ষ টাকা ও দেড় লক্ষ টাকা।
পুরুষদের বিভাগে রুপো ও ব্রোঞ্জ জেতেন যথাক্রমে গৌরব মাথুর ও মহম্মদ আসিম। মহিলাদের বিভাগে রুপো জেতেন সীমা, ব্রোঞ্জ পেয়েছেন নির্মাবেন ঠাকোর ভারতজি। বিভিন্ন বিভাগ মিলিয়ে এবারের টিএসকে ২৫কে-তে অংশ নেন ১৭,৫৫৭ প্রতিযোগী। আনন্দ রানেও বেড়েছে প্রতিযোগীর সংখ্যা। সকলকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী, ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অলিম্পিয়ান কলিন জ্যাকসন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications