করোনার বাড়বাড়ন্তে টোকিও অলিম্পিক্সের টর্চ রিলের সূচি পরিবর্তন, শুরু টেস্ট ইভেন্ট

করোনার বাড়বাড়ন্তে টোকিও অলিম্পিক্সের টর্চ রিলের সূচি পরিবর্তন, শুরু টেস্ট ইভেন্ট

করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে টোকিও অলিম্পিক্সের টর্চ রিলে ইভেন্টের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। কোভিড ১৯-এর জেরে ওই অনুষ্ঠানের দুই লেগের একটি বাতিল করা হয়েছে। পড়ে রয়েছে আরও এক লেগ। অন্যদিকে ১৭ দিনের জরুরি অবস্থার মধ্যেই টোকিও-তে অবশেষে শুরু হয়েছে ডাইভিং ও ভলিবলের টেস্ট ইভেন্ট।

করোনার বাড়বাড়ন্তে টোকিও অলিম্পিক্সের টর্চ রিলের সূচি পরিবর্তন, শুরু টেস্ট ইভেন্ট

করোনা ভাইরাসের আবহে ৬ সপ্তাহ আগেই জাপানে টোকিও অলিম্পিক্সের টর্চ রিলে শুরু হয়েছিল। মোট ১০ হাজার দৌড়বিদে সম্বৃদ্ধ ওই রিলে চলতি সপ্তাহে জাপানের ওকিনওয়া শহরে পৌঁছনোর কথা। সেখান থেকে দুটি ভাগে ভাগ হওয়ার কথা ছিল ওই মিছিল। তবে কোভিড ১৯-এর বাড়বাড়ন্তের জেরে সেই সূচিতে বদল আনা হয়েছে। মিয়াকোজিমার রিলে সেকশনের লেগ বাতিল করা হয়েছে। তবে ওকিনওয়া থেকে ফের ওই রিলে গন্তব্যের দিকে এগোবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য করোনা ভাইরাসের কারণেই ওসাকা এবং মাতসুইয়ামা শহরের ওপর দিয়ে অলিম্পিক্সের রিলে নিয়ে যাওয়া হয়নি।

২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক্স। করোনা ভাইরাসের জন্য ইভেন্ট এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়। চলতি বছরের ২৩ জুলাই থেকে টোকিওতেই এই গ্রহের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট শুরু হওয়ার কথা। সেই মতো প্রস্তুতি চলছে জোরকদমে। ইতিমধ্যে জাপানে করোনা ভাইরাসের প্রভাব অনেকটা কমে যাওয়ায় অলিম্পিক্স আয়োজনে আর কোনও বাধা নেই বলে মনে করা হচ্ছে। তবু সাবধানতা অবলম্বনের স্বার্থে দর্শকশূন্য স্টেডিয়ামে গেমসের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইভেন্টের প্রেসিডেন্ট তথা প্রাক্তন অলিম্পিয়ান সেইকো হাসিমোতো।

বিশ্বব্যাপী ১৫ কোটি ১২ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩১ লক্ষ ৮২ হাজারেরও বেশি মানুষ। করোনা সংক্রমিত দেশগুলির তালিকার শীর্ষে থাকা আমেরিকায় ৩ কোটি ৩০ লক্ষের বেশি মানুষ অতিমারীতে প্রভাবিত হয়েছেন। যদিও এই তালিকার অনেকটাই পিছনে রয়েছে জাপান। বিশ্বের ৩৮তম দেশ হিসেবে এশিয়ার এই দেশে পাঁচ লক্ষ আশি হাজার মানুষ কোভিড ১৯-এ সংক্রমিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১০,১০৭ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওসাকা এবং টোকিও-তে ১৭ দিনের জরুরি অবস্থা জারি করেছে জাপান প্রশাসন। ২৫ এপ্রিল থেকে এই নিয়ম লাগু হয়েছে। সেই আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে ইভেন্ট আয়োজন করার কথা জানিয়েছেন টোকিও গেমসের প্রেসিডেন্ট সেইকো হাসিমোতো। বলেছেন যে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া ইভেন্টে অংশ নিতে আসা বিভিন্ন দেশের অ্যাথলিটদের সুরক্ষা সুনিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+