Tokyo Paralympics : একটি পদক খুইয়েও দুই সোনা সহ গেমসে সেরা ফলাফল ভারতের

প্যারালিম্পিকের ইতিহাসে টোকিওয় নিজেদের সবচেয়ে বেশি পদক জিতল ভারত।

৩০ অগাস্ট টোকিও প্যারলিম্পিকের প্রেক্ষাপটে ভারতের কাছে স্মরণীয় হয়ে থাকল। একই দিনে দুটি সোনা সহ পাঁচটি পদক জিতে মহানজির গড়লেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। স্মরণীয় হয়ে থাকবে অবনী লেখারা ও সুমিত অ্যান্টিলের দাপুটে পারফরম্যান্স। দেবেন্দ্র ঝাঝারিয়া, সুন্দর সিং গুরজার, যোগেশ কাথুনিয়াকেও মনের মণিকোঠায় ঠাঁই দিল দেশ। পদক জয়ের নিরিখে টোকিওয় ইতিহাস রচনা করল দেশ। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

একই দিনে পাঁচ পদক

একই দিনে পাঁচ পদক

সোমবার টোকিও প্যারালিম্পিকে মহিলাদের ব্যক্তিগত শুটিং ইভেন্টে বিশ্ব রেকর্ড ধরে ইতিহাস রচনা করেন অবনী লেখারা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ান ইভেন্টে ২৪৯.৬ স্কোর করেন অবনী। পুরুষদের ডিসকাস থ্রোর এফ৫৬ ইভেন্টে দ্বিতীয় প্রচেষ্টায় ৪৪.৩৮ মিটার দূরত্ব অতিক্রম করে রুপো জেতেন ভারতের যোগেশ কাথুনিয়া। টোকিও প্যারালিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে রুপো ও ব্রোঞ্জ পদক জিতছেন যথাক্রমে ভারতের দেবেন্দ্র ঝাঝারিয়া ও সুন্দর সিং গুরজার। দিনের শেষে পুরুষদের জ্যাভলিন থ্রোর এফ৬৪ ইভেন্টে সোনা জিতে বৃত্তটা সম্পূর্ণ করেন সুমিত অ্যান্টিল।

আট হতে হতে সাত

আট হতে হতে সাত

রবিবার টোকিও প্যারালিম্পিকে মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তথা পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের ইং ঝউয়ের কাছে স্ট্রেট সেটে হেরেও দেশের জন্য রুপো নিশ্চিত করেছিলেন ভাবিনা প্যাটেল। পুরুষদের হাই জাম্প ইভেন্ট থেকে রুপোর পদক জিতেছিলেন ভারতের নিশাদ কুমার। পুরুষদের ডিসকাস থ্রোর এফ৫২ ইভেন্ট থেকে দেশকে ব্রোঞ্জ পদক জিতলেও শারীরিক প্রতিবন্ধকতা সংক্রান্ত মাপকাঠিতে তিনি আটকে যান। ফলে বিনোদ কুমারকে ওই পদক খোয়াতে হয়েছে। তা না হলে ইতিমধ্যে টোকিও প্যারালিম্পিকে আটটি পদক জেতা নিশ্চিত হয়ে যেত ভারতের। পরিবর্তে দুটি সোনা সহ মোট সাতটি পদক নিয়ে ক্রমতালিকার ২৪তম স্থানে অবস্থান করছে ভারত।

সবকটি সংস্করণ মিলিয়ে সর্বাধিক পদক

সবকটি সংস্করণ মিলিয়ে সর্বাধিক পদক

১৯৬০ সাল থেকে প্যারালিম্পিক শুরু হলেও ১৯৬৮ সালের সংস্করণ থেকে ভারতের যাত্রা শুরু হয়েছিল। প্রতিযোগিতার ১৯৭২ সালের সংস্করণে একটি সোনার পদক (একটি মাত্র পদক) জিততে সক্ষম হয়েছিল দেশ। ১৯৮৪ সালের প্যারালিম্পিকে মোট চারটি পদক (২টি রুপো ও ২টি ব্রোঞ্জ) জিতেছিল ভারত। ২০০৪ সালের এথেন্স প্যারালিম্পিকে দুই ও ২০১২ সালের লন্ডন প্যারালিম্পিকে একটি পদক অর্জন করেছিল দেশ। ২০১৬ সালের রিও প্যারালিম্পিকেও চারটি পদক (দুটি সোনা) জিতেছিল ভারত। টোকিও প্যারালিম্পিক শুরু হওয়ার আগে গত সংস্করণের পরিসংখ্যানই ছিল সর্বাধিক। সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছেন সুমিত আনতিল, অবনী লেখারারা।

সবচেয়ে বেশি অ্যাথলিট

সবচেয়ে বেশি অ্যাথলিট

অন্যান্য সব বারের থেকে এবারের প্যারালিম্পিকে ভারত থেকে সবচেয়ে বেশি অ্যাথলিট অংশ নিয়েছেন। প্রতিযোগিতার মোট ৯টি ক্রীড়া ইভেন্টে দেশের মোট ৫৪ জন প্যারা অ্যাথলিট অংশ নিয়েছেন। ফলে এবার যে ভারতে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে, তা ধরেই নিয়েছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। তেমনটা আশা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+