Tokyo Paralympics : সিংহরাজের সাফল্যে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী, শুভেচ্ছা রাষ্ট্রপতি কোবিন্দেরও
টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ পদক জেতা সিংহরাজ অধানাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টোকিও প্যারালিম্পিকের শুটিং ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের পদক সংখ্যার বৃদ্ধি ঘটিয়েছেন সিংহরাজ আধানা। ৩৯ বছর বয়সে প্রথমবার প্যারালিম্পিক খেলতে নেমেই সফলতার মুখ দেখা ভারতীয় প্যারা অ্যাথলিটকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে সিংহরাজকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রশাসনিক প্রধান। টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জজয়ী অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ অন্যান্য রথী-মহারথীরা। কে কী বললেন দেখে নেওয়া যাক।
|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা
টোকিও প্যারালিম্পিকের শুটিং বিভাগে ব্রোঞ্জ পদকজয়ী সিংহরাজ আধানাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারা শুটারকে দেশের গর্ব এবং অনুপ্রেরণা বলে সম্বোধন করেছেন দেশের প্রশাসনিক প্রধান। মোদীকে ধন্যবাদ জানিয়েছেন সিংহরাজ। তার আগে টুইট করেও আধানাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্যারা শুটারের অনন্য-সাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেছেন মোদী। আধানাকে আগামী দিনের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
|
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জজয়ী সিংহরাজ আধানাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর কথায়, ইচ্ছাশক্তি, সাহস ও মনের জোরের মাধ্যমে এই দুর্দান্ত জয় তিনি হাসিল করেছেন। আগামী দিনেও সিংহরাজের থেকে একই সাফল্য আশা করেছেন ভারতের রাষ্ট্রপতি।
|
অনুরাগ ঠাকুর
সাফল্য অর্জনের ক্ষেত্রে বয়স যে কোনও বাধা হতে পারে না, তা সিংহরাজ আধানা প্রমাণ করেছেন বলে মনে করেন অনুরাগ ঠাকুর। ৩৯ বছর বয়সে প্যারালিম্পিকে অভিষেক ঘটিয়েই পদক জিতেছেন সিংহরাজ। তাঁর এই সাফল্য গোটা দেশকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী। ভারতের অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী-নেতারাও আধানাকে অভিনন্দন জানিয়েছেন।
|
অভিনব বিন্দ্রা
২০০৮ সালের বেজিং ইভেন্টের শুটিংয়ে সোনা জিতে ভারতকে পথ দেখিয়েছিলেন অভিনব বিন্দ্রা। যোগ্য উত্তরসূরি হিসেবে টোকিও প্যারালিম্পির থেকে উত্থান হওয়া সিংহরাজ আধানাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কিংবদন্তি। এই অসাধারণ জয়ের জন্য ৩৯ বছরের আধানাকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিনব বিন্দ্রা।
|
অ্যাথলিটদের শুভেচ্ছা
টোকিও অলিম্পিকে আশা জাগিয়েও পদক জিততে পারেননি মনু ভাকর। তাঁর ও বাকিদের ব্যর্থতা প্যারালিম্পিকে দুর্দান্তভাবে চাপা দিলেন সিংহরাজ আধানারা। ব্রোঞ্জ পদক জয়ী প্যারা শুটারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মানু। সেই সঙ্গে চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে চলে দেশের সব প্যারা অ্যাথলিটকে অভিনন্দন জানিয়েছেন ভাকের। সিংহরাজ আধানাকে শুভেচ্ছা জানিয়েছেন রিও গেমসে রুপোজয়ী প্রাক্তন প্যারা অ্যাথলিট তথা ভারতীয় প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান দীপা মালিক। লিখেছেন যে সিংহরাজ দেশকে গর্বিত করেছেন।












Click it and Unblock the Notifications