Tokyo Paralympics : সোনার ছেলে মনীশে মুগ্ধ প্রধানমন্ত্রী মোদী, সিংহরাজদের স্বীকৃতি হরিয়ানা সরকারের

টোকিও প্যারিলম্পিকে সোনা ও রুপোজয়ী মনীশ নারওয়াল ও সিংহরাজ আধানাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা।

টোকিও প্যারালিম্পিক থেকে তৃতীয় সোনা জিতে ইতিহাস রচনা করল ভারত। এবার পি ফোর মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্টে প্রথম হলেন মনীশ নারওয়াল। একই ইভেন্ট থেকে রুপো জিতে প্রতিযোগিতা থেকে দেশের হয়ে দ্বিতীয় পদক অর্জন করে ইতিহাস রচনা করেছেন সিংহরাজ আধানা। তাঁদের কৃতিত্ব গর্বিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের চ্যাম্পিয়ন শুটারদের সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি টুইটারেও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রশাসনিক প্রধান। মনীশ ও সিংহরাজকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সহ অন্যান্য রথী-মহারথীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টোকিও প্যারালিম্পিকে্র পি ফোর মিক্সড ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান ইভেন্ট থেকে সোনাজয়ী মনীশ নারওয়ালের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চ্যাম্পিয়ন প্যারা শুটারকে দেশের গর্ব এবং অনুপ্রেরণা বলে সম্বোধন করেছেন প্রশাসনিক প্রধান। আগামী দিনে মনীশের থেকে আরও সাফল্য আশা করেছেন মোদী। তার আগে ভারতীয় প্যারা শুটারকে নিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। মনীশের সোনা জয় ভারতীয় ক্রীড়ায় এক বিশেষ মুহুর্ত বলে উল্লেখ করেছেন মোদী। টোকিও প্যারিলিম্পিকে দুটি পদক জেতা সিংহরাজ আধানার সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি টুইট করেও তাঁকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী।

অনুরাগ ঠাকুর

টোকিও প্যারালিম্পিকের শুটিংয়ের একই ইভেন্ট থেকে সোনা ও রুপো জিতে দেশকে গর্বিত করেছেন ভারতের মনীশ নারওয়াল ও সিংহরাজ আধানা। তাঁদের এই সাফল্যে মুগ্ধ হয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ইতিহাস রচনা করা দুই প্যারা শুটারকে টুইটারে আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগ। দুই জনকেই দেশের অনুপ্রেরণা বলে সম্বোধন করেছেন ভারতের ক্রীড়ামন্ত্রী।

অভিনব বিন্দ্রা

২০০৮ সালের বেজিং অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা টোকিও গেমসে প্যারা শুটারদের পারফরম্যান্সে আপ্লুত হয়েছেন। প্যারালিম্পিকের একই ইভেন্ট থেকে সোনা ও রুপো জিতে মনীশ নারওয়াল ও সিংহরাজ আধানা স্বপ্ন স্বার্থক করেছে বলে জানিয়েছেন বিন্দ্রা। টোকিও প্যারালিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের দুর্দান্ত সাফল্য নতুন দিশা রচনা করেছে বলেও মনে করেন কিংবদন্তি। প্যারা অ্যাথলিটদের এই সাফল্য দেশজুড়ে পালন করা উচিত বলেও মনে করেন বিন্দ্রা।

দীপা মালিক

শনিবার প্যারা শুটারদের 'stupendous' পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভারতীয় প্যারালিম্পিক কমিটির প্রধান দীপা মালিক। মনীশ নারওয়াল ও সিংহরাজ আধানা এই বিশেষ জয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন ২০১৬ সালের রিও প্যারালিম্পিকে রুপোজয়ী অ্যাথলিট।

সচিন তেন্ডুলকর

টোকিও প্যারালিম্পিকে ভারতের স্বপ্নের জয়যাত্রা অব্যাহত বলে লিখেছেন সচিন তেন্ডুলকর। শুটিংয়ে সোনাজয়ী মনীশ নারওয়াল ও রুপোজয়ী সিংহরাজ আধানাকে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। বিসিসিআই, বোর্ডের সচিব জয় শাহ, প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহওয়াগরাও ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত।

হরিয়ানা সরকারের স্বীকৃতি

হরিয়ানা সরকারের স্বীকৃতি

টোকিও প্যারালিম্পিকে সোনাজয়ী মনীশ নারওয়ালকে ৬ কোটি আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল হরিয়ানা সরকার। প্রতিযোগিতায় দুটি পদক জেতা সিংহরাজ আধানাকে ৪ কোটি টাকা দেবে মনোহর লাল খট্টর সরকার। দুই প্যারা অ্যাথলিটকে সরকারি চাকরিও দেবে হরিয়ানা প্রশাসন। টোকিও প্যারালিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জেতা সুমিত অ্যান্টিলকে ৬ কোটি টাকা দিয়েছেন হরিয়ানা প্রশাসন। ডিসকাস থ্রোয়ে রুপো জেতা যোগেশ কাথুনিয়াকে ৪ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে মনোহরলাল খট্টর সরকারের তরফে।

ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+