Tokyo Paralympics : সুমিতে মুগ্ধ প্রধানমন্ত্রী মোদী থেকে রাষ্ট্রপতি কোবিন্দ, শুভেচ্ছা রথী-মহারথীদের

টোকিও প্যারালিম্পিকে সোনাজয়ী সুমিত অ্যান্টিলকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিন তিন বার বিশ্ব রেকর্ড গড়ে টোকিও প্যারালিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে সোনা জিতেছেন সুমিত অ্যান্টিল। ভারতীয় প্যারা অ্যাথলিটের এমনতর পারফরম্যান্সে চমকে গিয়েছে বিশ্ব, মুগ্ধ হয়েছে দেশ। সোনার ছেলেকে ফোন করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করেও অভিনন্দন জানান দেশের প্রশাসনিক প্রধান। সুমিত অ্যান্টিলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সহ অন্যান্য রথী-মহারথীরা।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ইভেন্ট শেষ হওয়ার পর ফোনে সুমিত অ্যান্টিলের সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে সোনাজয়ী অ্যাথলিটকে দেশের গর্ব বলে সম্বোধন করেন নমো। বদলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সুমিত। তার আগে টুইটারেও সোনার ছেলেকে অভিনন্দন জানান মোদী। লেখেন যে প্যারালিম্পিকে ধারাবাহিকভাবে সফল হচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। সুমিতের কীর্তিতে দেশ গর্বিত বলেও লেখেন প্রধানমন্ত্রী। ভারতীয় প্যারা অ্যাথলিটকে আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

টোকিও প্যারালিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে সোনা জিতে সুমিত অ্যান্টিল দেশকে গর্বিত ও অনুপ্রাণিত করেছেন বলে লিখেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিশ্ব রেকর্ড গড়া প্যারা অ্যাথলিটকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। টোকিওয় আরও একবার জাতীয় সঙ্গীত বাজতে শুনে গোটা দেশ উজ্জীবিত হবে বলে মনে করেন রামনাথ কোবিন্দ। সুমিতকে আসল চ্যাম্পিয়ন বলেও তিনি সম্বোধন করেছেন।

অনুরাগ ঠাকুর

টোকিও প্যারালিম্পিকে সুমিত অ্যান্টিলের কীর্তিতে গর্বিত হয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সুমিতের অসাধারণ জ্যাভলিন থ্রোকে তিনি অনুপ্রেরণা বলে আখ্যা দিয়েছেন। সবশেষে প্যারা অ্যাথলিটকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অনুরাগ। সুমিতের কীর্তিতে মুগ্ধ হয়েছেন দেশের অন্যান্য নেতা-মন্ত্রীরাও।

অভিনব বিন্দ্রা

একই ইভেন্টে তিন বার বিশ্ব রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন সুমিত অ্যান্টিল। তাঁর এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ২০০৮ সালের বেজিং অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা। টোকিও প্যারালিম্পিকে সুমিত যে শক্তি ও দক্ষতা প্রদর্শন করেছেন, তা অনবদ্য বলে লিখেছেন কিংবদন্তি বিন্দ্রা। সুমিতে মুগ্ধ হয়েছেন আরও অন্যান্য রথী-মহারথীরা।

নীরজ চোপড়া

নিজে টোকিও অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে সোনা জিতলেও বিশ্ব রেকর্ড গড়তে পারেননি। নীরজ চোপড়ার সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেছেন সুমিত অ্যান্টিল। টোকিও প্যারিলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে এবং সোনা জিতে ইতিহাস রচনা করেছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে টুইট করেছেন নীরজ।

বিসিসিআই

টোকিও প্যারালিম্পিকে এমন অসাধারণ সাফল্যের জন্য সুমিত অ্যান্টিলকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহও সুমিতকে অভিনন্দন জানিয়েছেন।

কেএল রাহুল

টোকিও প্যারালিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে সোনা জেতা সুমিত অ্যান্টিলকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। প্রাক্তনী ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেহওয়াগরাও শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিটকে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+