Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Paralympics : সোনায় উজ্জ্বল প্রমোদকে প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা, অভিনন্দনে ভাসলেন মনোজও

টোকিও প্যারালিম্পিকে সোনা ও ব্রোঞ্জ জয়ী যথাক্রমে প্রমোদ ভগত ও মনোজ সরকারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টোকিও প্যারলিম্পিকে ইতিহাস রচনা করেছেন প্রমোদ ভগত। প্রতিযোগিতার ব্যাডমিন্টনে সিঙ্গলস ইভেন্ট থেকে সোনা জয় করা প্রথম প্যারা শাটলার হয়েছেন তিনি। এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে প্রমোদকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ফোন করেও জয়ী প্যারা অ্যাথলিটকে তিনি শুভেচ্ছা জানান। অন্যদিকে টোকিও প্যারালিম্পিকের ব্যাডমিন্টনের সিঙ্গলস ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জেতা মনোজ সরকারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন রথী-মহারথীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টোকিও প্যারালিম্পিকে সোনা জিতে প্রমোগ ভগত দেশের মানুষের হৃদয় জয় করেছেন বলে টুইটারে লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রমোদকে চ্যাম্পিয়ন বলে সম্বোধন করে তাঁর কীর্তি কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করবে বলেও লিখেছেন দেশের প্রশাসনিক প্রধান। সোনাজয়ী প্যারা শাটলারের মানসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। পরে ফোন করেও প্রমোদকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলাক মনোজ সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুরাগ ঠাকুর

প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিকে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলস ইভেন্ট থেকে সোনা জেতা প্রমোদ ভগতকে দেশের নায়ক বলে সম্বোধন করেছেন অনুরাগ ঠাকুর। প্যারা শাটলারকে শুভেচ্ছাও জানিয়েছেন দেশের ক্রীড়া মন্ত্রী। একই দিনে একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জেতা মনোজ সরকারকেও অভিনন্দন জানিয়েছেন অনুরাগ। দুই তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা বর্তমান আইনমন্ত্রী কিরেণ রিজিজু।

অভিনব বিন্দ্রা

অলিম্পিক ও প্যারালিম্পিক মিলিয়ে দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ব্যাডমিন্টনে সোনা জেতা প্রমোদ ভগতকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনব বিন্দ্রা। গর্বে তাঁর বুক ফুলে যাচ্ছে বলে জানিয়েছেন ২০০৮ সালের বেজিং অলিম্পিকে সোনাজয়ী শুটার। একই সঙ্গে ব্রোঞ্জজয়ী প্যারা শাটলার মনোজ সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন বিন্দ্রা।

দীপা মালিক

টোকিও প্যারালিম্পিকে সোনা জিতে প্রমোদ ভগত যে নজির গড়েছেন, তাতে গর্বিত গোটা দেশ। গর্ব প্রকাশ করেছেন দেশের প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান দীপা মালিক। ২০১৬ সালের রিও প্যারালিম্পিকে রুপোজয়ী প্রাক্তন অ্যাথলিট ভিডিও বার্তার মাধ্যমে প্রমোদকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন ব্রোঞ্জজয়ী মনোজ সরকারকেও।

মেরি কম

টোকিও অলিম্পিক থেকে দেশকে পদক দিতে না পারলেও প্যারা অ্যাথলিটদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন কিংবদন্তি মেরি কম। বিশেষ করে যেভাবে প্রমোদ ভগত ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জিতেছেন, তাতে উচ্ছ্বসিত হয়েছেন প্রবাদপ্রতিম বক্সার।

জয় শাহ

টোকিও প্যারালিম্পিকের ব্যাডমিন্টন ইভেন্ট থেকে সোনা জেতা প্রমোদ ভগতকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। একই দিনে একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জেতা মনোজ সরকারেরও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জয়। সফল দুই প্যারা অ্যাথলিটকে অভিনন্দন জানিয়েছেন দেশের ক্রিকেট মহলের অন্যান্য ব্যক্তিত্বরা।

সাইনা নেহওয়াল

২০১২ সালের লন্ডন অলিম্পিকের মহিলা ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল। তাঁর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেখানো প্যারা শাটলার প্রমোদ ভগতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সেই সাইনা। ব্রোঞ্জজয়ী মনোজ সরকারকেও শুভেচ্ছা জানিয়েছেন দেশের অন্যতম সেরা শাটলার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+