Tokyo Paralympics : পোডিয়ামে ফের জাতীয় সঙ্গীত শুনে আবেগতাড়িত নীরজের অনুপ্রেরণা দেবেন্দ্র, আপ্লুত জয়ীরা

টোকিও প্যারালিম্পিকে পদকজয়ী অ্যাথলিটদের সফলতায় উচ্ছ্বসিত অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া।

টোকিও প্যারালিম্পিকে মহিলাদের শুটিং ইভেন্ট থেকে সোনা জিতেছেন ভারতের অবনী লেখারা। পুরুষদের ডিসকাস থ্রো ইভেন্ট থেকে রুপো জিতেছেন যোগেশ কাথুনিয়া। প্রতিযোগিতায় পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে রুপো জিতেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। ব্রোঞ্জ জিতেছেন ভারতেরই সুন্দর সিং গুরজার। তাঁদের সাফল্যে গর্বিত হয়েছেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। পদক অনুষ্ঠানে আরও একবার জাতীয় সঙ্গীত শুনে আবেগতাড়িতও হয়েছেন ২৩ বছরের অ্যাথলিট। পদক জয়েপ অনুভূতি ব্যক্ত করেছেন দেশের প্যারা অ্যাথলিটরা।

জাতীয় সঙ্গীত শুনে আবেগতাড়িত নীরজ

২০০৮ সালের বেজিং অলিম্পিকের পর টোকিও গেমসের পদক প্রদান অনুষ্ঠানে শোনা গিয়েছিল ভারতের জাতীয় সঙ্গীত। অলিম্পিকের অ্যাথলেটিক্স থেকে ভারতকে প্রথম সোনা দিয়ে ইতিহাস রচনা করা নীরজ, পোডিয়ামে দাঁড়িয়ে 'জন-গন-মন' শুনে আবেগতাড়িত হয়েছিলেন। তাঁর পদাঙ্ক অনুসরণ করে টোকিও প্যারালিম্পিকে সোনা জিতেছেন ভারতের মহিলা প্যারা শুটার অবনী লেখারা। ফলে টোকিওর পোডিয়ামে আরও একবার শোনা গেল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেশের জাতীয় সঙ্গীত। যে ঘটনা নীরজকে আবেগতাড়িত করে তুলেছে। অবনীকে টুইটারে শুভেচ্ছাও জানিয়েছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। টোকিও প্যারালিম্পিকে সোনাজয়ী ভারতীয় শুটারকে অভিনন্দন জানিয়েছেন অলিম্পিকের ভারোত্তোলনে রুপোজয়ী মীরাবাঈ চানুও।

দেবেন্দ্রকে অনুপ্রেরণা বললেন নীরজ

রিও অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জেতা দেবেন্দ্র ঝাঝারিয়া টোকিও গেমসে রুপো জিততে সক্ষম হয়েছে। সবমিলিয়ে প্যারালিম্পিকে মোট তিনটি পদক জয়ের নজির গড়া অ্যাথলিটকে অনুপ্রেরণা বলে সম্বোধন করছেন নীরজ চোপড়া। একই সঙ্গে টোকিও প্যারালিম্পিকে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য দেবেন্দ্রকে শুভেচ্ছাও জানিয়ছেন টোকিও অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টের সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট। চলতি প্যারালিম্পিকের একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জেতা ভারতের সুন্দর সিং গুরজারকেও অভিনন্দন জানিয়েছেন চোপড়া। টোকিও গেমস থেকে পদকজয়ী দেশের সব অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন মীরাবাঈ চানু সহ অলিম্পিকে পদকজয়ী অ্যাথলিটরা।

অবনীর প্রতিক্রিয়া

অবনীর প্রতিক্রিয়া

অলিম্পিক কিংবা প্যারালিম্পিকে দেশের হয়ে পদক জয় যে কোনও অ্যাথলিটেরস স্বপ্ন থাকে। একই স্বপ্ন দেখেছিলেন অবনী লেখারা। টোকিও প্যারালিম্পিকের জন্য তিনি গত পাঁচ বছরে তিল তিল করে নিজেকে গড়েছেন বলেও জানিয়েছেন। বলেছেন যে তিনি পদক জেতার জন্য মাথায় অতিরিক্ত চাপ না নিয়ে শট বাই শটে মনোনিবেশ করেছিলেন। অবশেষে ইভেন্ট থেকে সোনা জিতে তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে সুখি মানুষ বলে মনে করছেন অবনী। যিনি নিজের অতুলনীয় প্র্রাপ্তিকে দেশের প্রতি সমপর্ণ করেছেন। বাবা ও মায়ের সমর্থন ছাড়া এই উচ্চতায় পৌঁছনো যে তাঁর পক্ষে সম্ভব হতো না, সে কথাও স্বীকার করেছেন অবনী। পরিশেষে জানিয়েছেন যে পরিশ্রমের কোনও বিকল্প হয় না। নিজের প্রতি আস্থা রেখে প্রতিযোগিতায় ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন প্যারালিম্পিকে সোনাজয়ী দেশের প্রথম মহিলা শুটার।

দেবেন্দ্রের বাবার স্বপ্ন পূরণ

দেবেন্দ্রের বাবার স্বপ্ন পূরণ

রিও প্যারালিম্পিকে সোনা জিতলেও টোকিও গেমসে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দেবেন্দ্র ঝাঝারিয়াকে। তাতে ভারতের প্যারা জ্যাভলিন থ্রোয়ারের মনে কোনও কষ্ট নেই। প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করতে পেরেই তিনি খুশি বলে জানিয়েছেন দেবেন্দ্র। অ্যাথলিট ছেলের কাছ থেকে প্যারালিম্পিকে পদকের হ্যাটট্রিক চেয়েছিলেন পিতা। সেই কাজ করে দেখিয়েছেন ঝাঝারিয়া। ২০০৪ সালের এথেন্স প্যারিলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জেতার পর ২০১৬ সালের রিও গেমসেও প্রথম হয়েছিলেন দেবেন্দ্র। এই সাফল্যের জন্য নিজের পরিবার, প্রশিক্ষক, ফিটনেস ট্রেনার ও দেশের প্রতি নাগরিককে ধন্যবাদ জানিয়েছেন ঝাঝারিয়া। অনুপ্রেরণা প্রদানের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন দেবেন্দ্র। অন্যদিকে টোকিও প্যারালিম্পিকের ডিসকাস থ্রো ইভেন্ট থেকে রুপোর পদক জিত আবেগে কেঁদেই ফেলেছেন ভারতের যোগেশ কাথুনিয়া। আবেগতাড়িত হয়ে পড়েছেন জ্যাভলিন থ্রোতে ব্রোঞ্জ জয়ী সুন্দর সিং গুরজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+