Tokyo Paralympics : ভাবিনার পদক জয়ের দিন তিরন্দাজির মিক্সড কোয়ার্টার ফাইনালে ভারতের হার
টোকিও প্যারিলিম্পিকের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল ভারতের মিক্সড দল।
টোকিও প্যারালিম্পিকে মহিলাদের টেবিল টেনিস সিঙ্গলসের ফাইনালে হেরে গেলেও দেশের জন্য রুপো জিততে সক্ষম হয়েছেন ভাবিনাবেন হাসমুখভাই প্যাটেল। সেই আনন্দের আবহে দুঃসংবাদও শুনতে হল ভারতীয় ক্রীড়া প্রেমীদের। প্রতিযোগিতার তিরন্দাজির মিক্সড টিম কম্পাউন্ড ইভেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলে ভারত। তুরস্কের প্রতিপক্ষের বিরুদ্ধে হার স্বীকার করতে হয়েছে জ্যোতি বলিয়ান ও রাকেশ কুমারকে।

রবিবার তুরস্কের ওজনুর কুরে ও বুলেন্ট কোর্কমাজের বিরুদ্ধে টোকিও প্যারালিম্পিকের তিরন্দাজির মিক্সড টিম কম্পাউন্ড ইভেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল ভারতীয় জুটি। প্রথম থেকেই ম্যাচে পিছোতে শুরু করেন জ্যোতি ও রাকেশ। প্রথম ৩৭-৩৪ পয়েন্টের ব্যবধানে জেতে তুরস্কের দল। দ্বিতীয় সেটেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হন ভারতীয়রা। ফলে ডু অর ডাই অবস্থায় ম্যাচের তৃতীয় সেট খেলেন জ্যোতি ও রাকেশ।
ম্যাচের তৃতীয় সেটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পরিশেষে ওই গেমও ১১৪-১১২ পয়েন্টে জিতে ম্যাচেও কব্জা করেন তুরস্কের তিরন্দাজরা। মোট ১৫১-১৫৩ পয়েন্টের ব্যবধানে ম্যাচ হেরে টোকিও প্যারালিম্পিক থেকে ছিটকে যেতে হয় জ্যোতি বলিয়ান ও রাকেশ কুমারকে। এদিন সকালে একই ইভেন্টের শেষ ১৬ রাউন্ডের ম্যাচে দুর্দান্ত জয় হাসিল করতে সক্ষম হয়েছিল ভারতের এই জুটি। থাইল্যান্ডকে ১৪৭-১৪১ পয়েন্টে ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতার শেষ আটে পৌঁছেছিলেন জ্যোতি ও রাকেশ। একই দিনে মহিলাদের তিরন্দাজির সিঙ্গলস কম্পাউন্ড ইভেন্টের ১/১৬ এলিমিনেশন রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের জ্যোতি। তাঁকে আয়ারল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে ১৩৭-১৪১ পয়েন্টের পরাজয় হজম করতে হয়েছিল।
#ParaArchery Update
— SAI Media (@Media_SAI) August 29, 2021
🇮🇳 Compound Open Mixed Team of Jyoti Balyan and @RakeshK21328176 gave a tough fight but went down 151-153 to #TUR O. Cure and B. Korkmaz in the Quarterfinal match
We wish the duo good luck for future competitions#Praise4Para #Paralympics #Tokyo2020
টোকিও প্যারালিম্পিকে মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তথা পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের ইং ঝউয়ের কাছে স্ট্রেট সেটে হেরেও দেশের জন্য রুপো নিশ্চিত করেছেন ভাবিনা প্যাটেল। ম্যাচের ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১। ম্যাচ হারলেও ভাবিনার লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুথ হয়েছে দেশের ক্রীড়া মহল। প্যারালিম্পিকের টেবিল টেনিস ইভেন্ট থেকে দেশকে প্রথম সোনা দিয়ে ইতিহাস রচনা করেছেন ভাবিনা।
উল্লেখ্য টোকিও প্যারালিম্পিকর মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টে নিজের প্রথম ম্যাচে চিনের জৌ ইংয়ের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি ভাবিনা। ওই ম্যাচ ৩-১১, ৯-১১, ২-১১ ফলাফলে হেরে গিয়েছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন ঘটেছিল ভাবিনাবেনের। গ্রেট ব্রিটেনের মেগান শাকলেনকে ৩-১ গেমের ব্যবধানে হারিয়েছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। সেখান থেকে ভারতীয় টেবিল টেনিস তারকার প্রত্যাবর্তন এবং উত্থানে মুগ্ধ হয়েছে দেশ।












Click it and Unblock the Notifications