Tokyo Paralympics : দেবেন্দ্র ও সুন্দরের নায়কোচিত রুপো-ব্রোঞ্জে পদক সংখ্যায় ভারতের রেকর্ড

Tokyo Paralympics : জ্যাভিলন থ্রোয়ে দুই পদক ভারতের, দেবেন্দ্রের রুপো ও সুন্দরের ব্রোঞ্জ

টোকিও প্যারালিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে দুটি পদক জিতল ভারত। ২০১৬ সালের রিও গেমসে সোনাজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়াকে এবার রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল। একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের সুন্দর সিং গুরজার। সবমিলিয়ে চলতি প্যারালিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা সাতে গিয়ে পৌঁছল। যা এক ইতিহাস। কারণ প্যারালিম্পিকে এর আগে কখনও এত পদক জিততে পারেনি দেশ। তাতে গর্বিত গোটা দেশ।

Tokyo Paralympics : দেবেন্দ্র ও সুন্দরের নায়কোচিত রুপো-ব্রোঞ্জে পদক সংখ্যায় ভারতের রেকর্ড

পুরুষদের জ্যাভলিন থ্রোর এফ৪৬ ইভেন্টে প্রথম হয়েছেন শ্রীলঙ্কার দীনেশ প্রিয়ান হেরাথ মুদিয়ানসেলাগে। ৬৭.৭৯ মিটার দূরত্বে জ্যাভিলন ছুঁড়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। পুরনো বিশ্ব রেকর্ডের থেকে ৪ মিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে দীনেশের বর্শা। অন্যদিকে ভারতের দেবেন্দ্র ঝাঝারিয়া ২০১৬ সালের রিও অলিম্পিকে ৬৩.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে এই ইভেন্ট থেকে সোনা জিতেছিলেন। টোকিও গেমস সেই দূরত্ব টপকে গেলেও শ্রীলঙ্কার প্যারা অ্যাথলিটকে তিনি ধরতে পারেননি। পুরুষদের জ্যাভলিন থ্রোর এফ৪৬ ইভেন্টে ৬৪.৩৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে রুপো জিততে সক্ষম হয়েছেন দেবেন্দ্র। প্যারালিম্পিকে মোট তিনটি পদক জেতা দেবেন্দ্র নিজের এবারের পারফরম্যান্সেও দারুণ খুশি।

টোকিও প্যারালিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোর এফ৪৬ ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতেরই সুন্দর সিং গুরজার। ৬৪.০১ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে এই অনন্য কীর্তির অধিকারী হয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিট। তৃতীয় স্থান দখল করা নিয়ে কিউবার ভারোনা গঞ্জালেসের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি চলছিল। তবে শেষ হাসি হাসেন সুন্দরই। সবমিলিয়ে চলতি টোকিও প্যারালিম্পিক থেকে গত ২৪ ঘণ্টায় একটি সোনা ও চারটি রুপো সহ মোট সাতটি পদক জিতল ভারত। যা এক ইতিহাস। প্যারালিম্পিকে পদক জয়ের নিরিখেও নিজের পুরনো সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। রিও গেমসে দুটি সোনা সহ মোট চারটি পদক জিতেছিল ভারত। টোকিও প্যারালিম্পিক শুরু হওয়ার আগে পর্যন্ত সেটাই ছিল গেমসে পদক জয়ের নিরিখে দেশের রেকর্ড।

রবিবার টোকিও প্যারালিম্পিকে মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তথা পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের ইং ঝউয়ের কাছে স্ট্রেট সেটে হেরেও দেশের জন্য রুপো নিশ্চিত করেন ভাবিনা প্যাটেল। ম্যাচের ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১। ম্যাচ হারলেও ভাবিনার লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুথ হয় দেশের ক্রীড়া মহল। প্যারালিম্পিকের টেবিল টেনিস ইভেন্ট থেকে দেশকে প্রথম সোনা দিয়ে ইতিহাস রচনা করেন ভাবিনা। একই দিনে প্রতিযোগিতার পুরুষদের হাই জাম্প ইভেন্ট থেকে রুপোর পদক জেতেন ভারতের নিশাদ কুমার। পুরুষদের ডিসকাস থ্রোর এফ৫২ ইভেন্ট থেকে দেশকে ব্রোঞ্জ পদক দেন বিনোদ কুমার। সোমবার মহিলাদের শুটিং ইভেন্ট থেকে সোনা জেতার পাশাপাশি পুরুষদের ডিসকাস থ্রো ইভেন্ট থেকে রুপো জেতে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+