Tokyo Paralympics : সোনা দিয়ে বাঁধানো দিনে ৬৮.৫৫ মিটারের বিশ্ব রেকর্ড গড়ে সেরা ভারতের সুমিত

টোকিও অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতলেন ভারতের সুমিত আনতিল

সোনা এবং বিশ্ব রেকর্ড দিয়েই শুরু হয়েছিল দিন। টোকিও প্যারালিম্পিকের মহিলাদের ব্যক্তিগত শুটিং ইভেন্টে সেরা হয়েছিলেন ভারতের অবনী লেখারা। দিনের শেষটাও হল সোনালী মোড়কে। নতুন বিশ্ব রেকর্ড গড়ে পুরুষদের জ্যাভলিন থ্রোর এফ৬৪ ইভেন্টে প্রথম হলেন ভারতের সুমিত অ্যান্টিল। তাঁর চমকপ্রদ পারফরম্যান্সে মুগ্ধ হওয়া দেশের ক্রীড়াপ্রেমীরা ঐতিহাসিক সোমবারকে সোনা দিয়ে বাঁধিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন।

সুমিতের সোনা

সুমিতের সোনা

টোকিও অলিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা দিতে ভারতের নীরজ চোপড়া যে বৃত্ত আঁকা শুরু করেছিলেন, দেবেন্দ্র ঝাঝারিয়া, সুন্দর সিংয়ের হাত ঘুরে সেটি সম্পূর্ণ করলেন সুমিত অ্যান্টিল। টোকিও প্যারালিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৬৪ ইভেন্টে তিনি কামাল করছেন। ৬৮.৫৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে ইভেন্ট থেকে সোনা জেতার পাশাপাশি বিশ্ব রেকর্ডও গড়েছেন ভারতের প্যারা অ্যাথলিট। ৬৬.২৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ইভেন্ট থেকে রুপোর পদক জিতেছেন অস্ট্রেলিয়ার মাইকেল বুরিয়ান। ব্রোঞ্জ পদকজয়ী শ্রীলঙ্কার দুলান কোদিথুওয়াক্কু ৬২.২০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছেন।

বিশ্ব রেকর্ডের পর বিশ্ব রেকর্ড

টোকিও প্যারালিম্পিকের পুরুষদের জ্যাভলিন থ্রোর এফ৬৪ স্পোর্টস ক্লাস ইভেন্টে ৬৮.৫৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে সোনা জিতেছেন ভারতের সুমিত অ্যান্টিল। পঞ্চম প্রচেষ্টায় এই নজির গড়তে তিনি সক্ষম হয়েছেন। তার আগে প্রথম প্রচেষ্টাতেই নিজেরই গড়া পুরনো বিশ্ব রেকর্ড ভেঙে ৬৬.৯৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করতে সক্ষম হয়েছিলেন সুমিত। দ্বিতীয় প্রচেষ্টায় সেই রেকর্ডও ভেঙে ফের নতুন রেকর্ড গড়েন ভারতীয় প্যারা অ্যাথলিট। ৬৮.০৮ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে বিশ্বকে তাক লাগান সুমিত। পঞ্চম প্রচেষ্টায় সব নজিরকে ছাপিয়ে প্যারালিম্পিকে সোনা জেতেন ভারতীয়।

জ্যাভলিনে তৃতীয় সোনা

জ্যাভলিনে তৃতীয় সোনা

সবমিলিয়ে টোকিও প্যারালিম্পিকের জ্যাভলিন থ্রো ইভেন্ট থেকে তিন নম্বর পদক জিতল ভারত। এর আগে প্রতিযোগিতার পুরুষদের জ্যাভলিন থ্রোর এফ৪৬ ইভেন্টে ৬৪.৩৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে রুপো জিততে সক্ষম হয়েছিলেন রিও গেমসের সোনাজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়া। একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতেরই সুন্দর সিং গুরজার। ৬৪.০১ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে এই অনন্য কীর্তির অধিকারী হয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিট।

পরিবারে উৎসব

বেশ কয়েক বছর আগে এক মোটরবাইক দুর্ঘটনায় নিজের বাঁ-পা খুইয়েছিলেন হরিয়ানার সোনিপথের সুমিত অ্যান্টিল। তাঁর জীবন সেখানেই থমকে যেতে পারত, যদি না পরিবারের সাহচর্যে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে প্যারা অ্যাথলিটকে যুদ্ধ জয়ের ক্ষেত্র হিসেবে বেছে নিতেন ২৩ বছরের যুবক। যিনি লোহার পা পরে আজ বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন। এমন সোনার টুকরো ছেলের সাফল্যে আপ্লুত হয়ে সুমিতের বাড়ির সামনে আনন্দে নাচ-গানে মেতে ওঠেন তাঁর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা। ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছেলের গর্বে গর্বিত সুমিতের মা ও বাবা।

কী বললেন সুমিত

কী বললেন সুমিত

টোকিও প্যারালিম্পিক থেকে সোনার পদক হাসিল করতে পেরে আবেগাপ্লুত হয়েছেন সুমিত অ্যান্টিল। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিশ্ব রেকর্ড গড়তে পেরেও তিনি খুশি। তবে চেষ্টা করলে যে তিনি আরও ভাল পারফরম্যান্স করতে পারতেন, তাও জানাতে ভোলেননি সুমিত। জানিয়েছেন প্যারিলিম্পিকের ফাইনালে তিনি ৭০ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়তে চেয়েছিলেন। আগামী দিনে ৭৫ মিটারের লক্ষ্য পূরণ করতে চান অ্যান্টিল। এখান থেকে আরও উচ্চতায় পৌঁছনোই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন সুমিত। তাঁর কথায়, অনুশীলনে ৭১ থেকে ৭২ মিটার দূরত্বে তিনি বর্শা নিক্ষেপ করতে পারেন। সেই ধারাবাহিকতা ম্যাচেও বজায় রাখতে চান ভারতীয় প্যারা অ্যাথলিট।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+