Tokyo Paralympics : ইতিহাস লিখে সোনার লক্ষ্যে ঝাঁপাবেন ভারতের ভাবিনা, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Tokyo Paralympics : এবার সোনার লক্ষ্যে ঝাঁপাবেন ইতিহাস রচনাকারী ভারতের ভাবিনাবেন
টোকিও প্যারালিম্পিকের টেবিল টেনিসের ব্যক্তিগত ইভেন্ট থেকে দেশের হয়ে পদক নিশ্চিত করে ইতিহাস রচনা করেছিলেন আগেই। এবার ইভেন্টের ফাইনালে পৌঁছে দেশের হয়ে অন্তত একটি রুপোর পদক নিশ্চিত করলেন ভারতের ভাবিনাবেন প্যাটেল। সোনা জিততে পারলে তো নতুন কীর্তি গড়বেন ভারতীয় প্যারা অ্যাথলিট। সেদিকে তাকিয়ে রয়েছে দেশ। শুভেচ্ছার বন্যায় ভাসলেন ভাবিনা। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদী।

মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের সেমিফাইনালে চিনের ঝাং মিয়াওয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের ভাবিনা। হাড্ডাহাড্ডি ম্যাচের প্রথম গেমে ৭-১১ পয়েন্টের পরাজয় স্বীকার করতে হয় ভারতীয় প্যারা টেবিল টেনিস তারকাকে। তাতে দমে না গিয়ে জীবনের অনেক কঠিন পথ পেরিয়ে আসা ভাবিনা দ্বিতীয় গেমেই ঘুরে দাঁড়ান। ওই মোকাবিলা ১১-৭ পয়েন্টে জেতেন ভারতীয়। ভাবিনার বিক্রমের সামনে তৃতীয় গেমে দাঁড়াতে পারেননি চিনের প্রতিপক্ষ। ওই মোকাবিলা ১১-৪ পয়েন্টে জেতেন ভারতীয়।
চতুর্থ গেমে প্রত্যাবর্তন ঘটে ঝাং মিয়াওয়ের। তুল্যমূল্য লড়াই শেষে ৯-১১ পয়েন্টে ওই গেম হেরে যান ভাবিনা। ২-২ গেমের ফলাফলে আটকে যাওয়া মোকাবিলার ফয়সলা নির্ধারণের ক্ষেত্রে পঞ্চম গেমটি চূড়ান্ত হয়ে যায়। যেখানে নিজেকে উজাড় করে দেন ভারতীয় প্যারা অ্যাথলিট। চেষ্টা করেন চিনের প্রতিযোগীও। তবে নিজের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওই গেম (১১-৮) এবং ম্যাচ জিতে প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে যান ভাবিনা। রবিবার চিনের ইং ঝউয়ের বিরুদ্ধে এই লড়াইয়ে নামবেন ভারতীয় প্যারা অ্যাথলিট।
প্যারালিম্পিকের টেবিল টেনিস ইভেন্টের ফাইনালে ওঠা ভারতের প্রথম অ্যাথলিট হলেন ভাবিনাবেন। যিনি কোয়ার্টার ফাইনালে রিও প্যারালিম্পিকে সোনাজয়ী সার্বিয়ার বোরিস্লোভা পেরিচকে হারিয়ে দেশের জন্য পদক নিশ্চিত করেও ইতিহাস রচনা করেছিলেন। ওই ম্যাচ ১১-৫, ১১-৬, ১১-৭ ব্যবধানে জিতেছিলেন ভাবিনা। গ্রুপ পর্বে হার দিয়ে অভিযান শুরু করা প্যারা অ্যাথলিটের প্রত্যাবর্তন এবং উত্থানে মুগ্ধ হয়েছে দেশ।
Go Bhavina ! Great game, now for the finale! https://t.co/5Ygn3Q6qb1
— Anurag Thakur (@ianuragthakur) August 28, 2021
উল্লেখ্য টোকিও প্যারালিম্পিকর মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টে নিজের প্রথম ম্যাচে চিনের জৌ ইংয়ের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি ভাবিনা। ওই ম্যাচ ৩-১১, ৯-১১, ২-১১ ফলাফলে হেরে গিয়েছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন ঘটেছিল ভাবিনাবেনের। গ্রেট ব্রিটেনের মেগান শাকলেনকে ৩-১ গেমের ব্যবধানে হারিয়েছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিট। ভাবিনার সাফল্যে মুগ্ধ হয়ে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশ। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে রবিবার গোটা দেশ ভাবিনার সাফল্য দেখার জন্য বসে থাকবে। কোনও চাপ না নিয়ে ওই প্যারা অ্যাথলিটকে নিজের সেরাটা দিতে বলেছেন মোদী। অন্যদিকে ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় ভাবিনা জানান যে ইচ্ছাশক্তি ও মনের জোর থাকলে কোনও কাজই অসম্ভব নয়। তাছাড়া তিনি নিজেকে শারীরিক প্রতিবন্ধী বলে মনে করেন না বলেও জানিয়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিট।
Congratulations Bhavina Patel! You played excellently.
— Narendra Modi (@narendramodi) August 28, 2021
The entire nation is praying for your success and will be cheering for you tomorrow. Give your best and play without any pressure. Your accomplishments inspire the entire nation. #Paralympics
HISTORY IN THE MAKING!🇮🇳
— Ravi Kumar Dahiya (@ravidahiya60) August 28, 2021
Congratulations Bhavina Patel for beating the world number 3 and qualifying for the finals!🙏🏻 #Cheer4India #TeamIndia #TableTennis https://t.co/O0BPMS03nH
Congratulations #BhavinaPatel for creating history at #Tokyo2020 #Paralympics
— Kiren Rijiju (@KirenRijiju) August 28, 2021
Bhavina Patel defeated China's Zhang Miao and reached the women's singles Class 4 final! #Cheer4India #BhavinaPatel https://t.co/MRV6iCEqA1 https://t.co/c4OMKTf4XZ
ভাবিনাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, আইনমন্ত্রী কিরেণ রিজিজু, টোকিও অলিম্পিকে রুপোজয়ী কুস্তিগীর রবিকুমার দাহিয়া সহ অন্যান্য রথী মহারথীরাও। অন্যদিকে টোকিও প্যারালিম্পিকের পুূরুষদের তিরন্দাজির কম্পাউন্ড ওপেন ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ভারতের রাকেশ কুমার। প্রথম রাউন্ডে হংকংয়ের চেয়ুন কে গাইকে ১৪৪-১৩১ পয়েন্টে তিনি হারিয়ে দিয়েছেন। সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামবেন রাকেশ।
🇮🇳 Para-Archer @RakeshK21328176 defeats #HKG Chuen K Ngai 144-131 in compound open 1/16 Elimination match to advance to the next round
— SAI Media (@Media_SAI) August 28, 2021
He will play his 1/8 elimination round on 31 August
Many congratulations to our champ!#Cheer4India #Praise4Para#Tokyo2020 pic.twitter.com/V07l4tfQA6
টোকিও প্যারালিম্পিকে ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নিয়েছেন। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। তবে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়া প্রেমীরা। আশায় বুক বেঁধেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।












Click it and Unblock the Notifications