Tokyo Paralympics : শুটিংয়ে সোনা জিতে ইতিহাস অবনীর, ডিসকাস থ্রোয়ে যোগেশের রুপো
Tokyo Paralympics : শুটিংয়ে সোনা ভারতের, বিশ্ব রেকর্ড গড়লেন অবনী লেখারা
টোকিও প্যারালিম্পিক থেকে প্রথম সোনা জিতল ভারত। মহিলাদের ব্যক্তিগত শুটিং ইভেন্টে বিশ্ব রেকর্ড ধরে ইতিহাস রচনা করলেন অবনী লেখারা। সোমবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ান ইভেন্টে ২৪৯.৬ স্কোর করেন অবনী। চলতি গেমস থেকে ভারতের হয়ে চতুর্থ পদক জিতলেন মহিলা প্যারা শুটার। একই দিনে দেশের জন্য পঞ্চম পদক নিশ্চিত করেছেন যোগেশ কাথুনিয়া। পুরুষদের ডিসকাস থ্রোর এফ৫৬ ইভেন্টে তিনি রুপো জিতেছেন।

প্যারালিম্পিকের শুটিং ইভেন্টে এর আগে কোনও ভারতীয় মহিলা সোনা জিততে পারেননি। ১৯ বছরের অবনী লেখারা টোকিওয় নিজের কেরিয়ারের প্রথম গেমস খেলতে নেমেই অসাধ্য সাধন করেছেন। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ান ইভেন্টে ২৪৯.৬ স্কোর করে দেশের জন্য সোনা জেতার পাশাপাশি বিশ্ব রেকর্ড ছুঁয়েছেন ভারতীয় প্যারা শুটার। যা প্যারালিম্পিক রেকর্ডও বটে। ইভেন্টে রুপো জিতেছেন চিনের কুইপিং ঝাং। ব্রোঞ্জ পদক জিতেছেন ইউক্রেনের ইরিয়ানা স্কেটনিক।
It's 🥇 for 🇮🇳
— SAI Media (@Media_SAI) August 30, 2021
Avani wins 🥇 in her debut #Paralympics
What an amazing performance by @AvaniLekhara as she wins 🇮🇳’s 1st 🥇in Para Shooting in 10m AR Standing SH1 Final with a score of 249.6 creating Paralympic Record & equalling the World Record!!!#Cheer4India #Praise4Para pic.twitter.com/Gf4S3T6V8t
ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে সপ্তম হয়েছিলেন ভারতের অবনী লেখারা। মোট ৬২১.৭ পয়েন্ট অর্জন করতে তিনি সক্ষম হয়েছিলেন। সে নিরিখে ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করে বিশ্বকে চমকে দিয়েছেন ভারতীয় প্যারা শুটার। গর্বিত করেছেন দেশকে। উল্লেথ্য চলতি মাসেই শেষ হওয়া টোকিও অলিম্পিকের শুটিং ইভেন্টে পদক জিততে ব্যর্থ হয়েছিল ভারত। ১৯ বছরের অবনী সেই ব্যর্থতাকে ঢাকা দিল বলা চলেয
অন্যদিকে পুরুষদের ডিসকাস থ্রোর এফ৫৬ ইভেন্টে দ্বিতীয় প্রচেষ্টায় ৪৪.৩৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জয়ের মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন যোগেশ কাথুনিয়া। কিন্তু ব্রাজিলের কাউদিনে বাতিস্তা ৪৪.৫৭ মিটার দূরত্বে ডিসকাস ছুঁড়ে ভারতীয় প্যারা অ্যাথলিটের সে আশায় জল ঢেলে দেন। ফলে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় যোগেশকে। প্যারালিম্পিক অভিষেকেই এই নজির গড়ে দেশের ক্রীড়াপ্রেমীদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন কাথুরিয়া। ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন কিউবার প্যারা অ্যাথলিট।
It’s 🥈 for Yogesh in his debut #Paralympics@YogeshKathuniya clinches Silver in Discus Throw F56 final with a Season Best throw of 44.38m.
— SAI Media (@Media_SAI) August 30, 2021
He played brilliantly and made the entire country proud. Many congratulations champ!#Praise4Para#Cheer4India#ParaAthletics pic.twitter.com/iWVot0zT5d
রবিবার টোকিও প্যারালিম্পিকে মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তথা পাঁচটি প্যারালিম্পিক সোনাজয়ী চিনের ইং ঝউয়ের কাছে স্ট্রেট সেটে হেরেও দেশের জন্য রুপো নিশ্চিত করেন ভাবিনা প্যাটেল। ম্যাচের ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১। ম্যাচ হারলেও ভাবিনার লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুথ হয় দেশের ক্রীড়া মহল। প্যারালিম্পিকের টেবিল টেনিস ইভেন্ট থেকে দেশকে প্রথম সোনা দিয়ে ইতিহাস রচনা করেন ভাবিনা। একই দিনে প্রতিযোগিতার পুরুষদের হাই জাম্প ইভেন্ট থেকে রুপোর পদক জেতেন ভারতের নিশাদ কুমার। পুরুষদের ডিসকাস থ্রোর এফ৫২ ইভেন্ট থেকে দেশকে ব্রোঞ্জ পদক দেন বিনোদ কুমার।












Click it and Unblock the Notifications