টোকিও অলিম্পিক্স বাতিলের প্রশ্নই ওঠে না, আয়োজক কমিটির প্রেসিডেন্টের সোজা কথা
টোকিও অলিম্পিক্স বাতিলের প্রশ্নই ওঠে না, আয়োজক কমিটি প্রেসিডেন্টের সোজা কথা
করোনা ভাইরাসের জেরে একবার স্থগিত হয়ে যাওয়া টোকিও অলিম্পিক্স ফের বাতিল করার কোনও ইচ্ছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন গেমস আয়োজক কমিটির সভাপতি সেইকো হাশিমোটো। অলিম্পিক্স এক বছরের জন্য পিছিয়ে পড়ার কারণে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং গেমস বাতিল হলে তা বেড়ে দ্বিগুন হতে পারে বলে তিনি আশঙ্কাপ্রকাশ করেছেন। বিশ্বকে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত ক্রীড়া ইভেন্ট পরিবেশনের প্রতিশ্রুতিও দিয়েছেন সেইকো হাশিমোটো।

করোনা ভাইরাসের বাড়তে থাকা প্রভাবের দিকে তাকিয়ে অলিম্পিক্স চলাকালীন টোকিও-তে বিদেশি দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জাপানি দর্শকদের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে খবর। সেসবের মধ্যে অতিমারী পরিস্থিতিতে গেমস বাতিলের রব ওঠায় হতাশই হয়েছে টোকিও অলিম্পিক্সের আয়োজক কমিটির সভাপতি সেইকো হাশিমোটো। সাতটি গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক্সে অংশ নেওয়া প্রাক্তন মহিলা সাইক্লিস্টের কথায়, গেমস একবার স্থগিত হওয়ার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ৩.৫ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। অলিম্পিক্স পুরোপুরি বাতিল হয়ে গেলে যে পরিমাণ আর্থিক ক্ষতি হবে, তার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাশিমোটো।
২০২০ সালের ২৪ জুলাই টোকিও অলিম্পিক্স শুরু হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জেরে ইভেন্ট স্থগিত করে দেওয়া হয়েছিল। পরিবর্তে আগামী ৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ। ৮ অগাস্ট পর্যন্ত গেমস চলার কথা। কিন্তু করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে অলিম্পিক্স বাতিলের দাবি তুলেছে জাপানের নাগরিক সমাজ। প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন ডাক্তাররাও। গেমস বন্ধ না করা হলে শুধু জাপান নয়, বিশ্বে বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গেমস বন্ধের দাবি তুলেছে অলিম্পিক্সের অন্যতম বিনিয়োগকারী সংস্থাও।
এত চাপের মধ্যেও টোকিও অলিম্পিক্স আয়োজন করতে বদ্ধপরিকর জাপান সরকার। জরুরি অবস্থা তৈরি হলেও গেমস বন্ধ করা হবে না সাফ জানিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। বক্তব্য, গেমস বাতিল হলে ১৬.৬ বিলিয়ন ডলার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অতিমারী পরিস্থিতিতে যে খারাপ সংকেত বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications