Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tokyo Olympics : বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়াযজ্ঞে কেন বিতর্কের রঙে রঙিন বক্সিং, পিছনে কোন কারণ?

Tokyo Olympics : বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়াযজ্ঞে কেন বিতর্কের রঙে রঙিন বক্সিং, পিছনে কোন কারণ?

টোকিও অলিম্পিকে ভারতকে গর্বিত করেছে বক্সিং। মহিলাদের ৬৯ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে দেশের জন্য পদক নিশ্চিত করেছেন অসমের লাভলিনা বড়গোহাঁই। আবার একই প্রতিযোগিতা থেকে কিংবদন্তি মেরি কমের বিদায় নিয়ে বিতর্ক চরমে উঠেছে। পয়েন্টের নিরিখে এগিয়ে থাকার কথা থাকলেও কেন মেরিকে পরাজিত হিসেবে ঘোষণা করা হল, তার যুক্তি খুঁজে পাচ্ছেন না দেশের ক্রীড়া বিশেষজ্ঞরা। এখানেই থেমে থাকেনি টোকিও গেমসে বক্সিংকে ঘিরে বিতর্ক। প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই হয়ে এক ঘণ্টা বক্সিং রিংয়ের পাশে বসে থাকতে দেখা গিয়েছে রাশিয়ান অলিম্পিক কমিটির বক্সার মৌরাদ আলিয়েভকে। অতীতে বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়া প্রতিযোগিতার বক্সিং ও বিতর্কের সঙ্গে নাম জড়িয়েছে ডু ডং-গি, রয় জোন্স জুনিয়র, এভানদার হোলিফিল্ড, ফ্লয়েড মেওয়েদার, মাইকেল কনলানের মতো রথী-মহারথীদের নামও। বারবার কেন অলিম্পিকে বিতর্কের রঙে রঙিন হতে হয়েছে বক্সিংকে, তার কিছু কারণ দেখে নেওয়া যাক।

স্বল্প দৈর্ঘ্যের লড়াই

স্বল্প দৈর্ঘ্যের লড়াই

অলিম্পিকে পুরুষ ও মহিলাদের বক্সিংয়ের লড়াইয়ের ফয়সলা তিন রাউন্ডের মধ্যে শেষ করা হয়। এতে খেলার গুনমান বজায় থাকে না বলে মনে করেন বিশেষজ্ঞদের একটা অংশ। কারণ পেশাদারি ম্যাচে অনেকগুলি রাউন্ড থাকায় কোনও বক্সার পিছিয়ে পড়লেও ফিরে আসার সুযোগ পান। কিন্তু অলিম্পিকে ঝড়ের গতিতে শেষ হওয়া ম্যাচে সে সুযোগ থাকে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। দ্রুতগতির ম্যাচে ফয়সলা নির্ধারণ করতেও বিচারকরা অনেক সময় ভুলচুক করে বসেন বলে বক্তব্য। ক্রিস্টজন্মের ৬৮৮ বছর আগের অলিম্পিক গেমসে যতক্ষণ না কোনও বক্সার শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন, ততক্ষণ ম্যাচ চলত বলে জানা যায়। পেশাদারি রিংয়ে বর্তমানে সেই নিয়ম চালু থাকলেও সময়ের অভাবে অলিম্পিকে তা খারিজ করে দেওয়া হয়েছে।

বক্সিংয়ের বিচার

বক্সিংয়ের বিচার

অলিম্পিকের মতো টুর্নামেন্টে বক্সিংয়ের বিচার বস্তুনিষ্ঠ এবং পয়েন্ট নির্ভর হওয়া প্রয়োজন। আর সমস্যা তৈরি হয় সেখানেই। একই দিনে অনেক গুলি বক্সিং ইভেন্টের ফলাফল নির্ধারণ করতে হয় বিচারক। একের পর এক ম্যাচ থাকায় তাঁদের ওপর চাপ অনেক বেশি থাকে। সেই জায়গা থেকেই পয়েন্ট বিভাজনের ক্ষেত্রে বক্সিংয়ের বিচারকরা অনেক সময় ভুল করে ফেলে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গেমসের কোনও ইভেন্টে অংশ নেওয়া বক্সারকে পৃথক পয়েন্ট দেন বিচারকরা। তাতে ধোঁয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বলেও বিশেষজ্ঞদের বক্তব্য।

পয়েন্টের বিভাজন

পয়েন্টের বিভাজন

রীতি মেনে প্রতি অলিম্পিকের বক্সিংয়ের জন্য বিশ্বের পাঁচ মহাদেশ দক্ষ বিচারকদের নিযুক্ত করা হয়। স্বাভাবিকভাবেই তাঁদের ভাবনাচিন্তাও হয় আলাদা। ফলে ওই পাঁচ বিচারকের দেওয়া পয়েন্টের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই কোনও সামঞ্জস্য থাকে না। আর তখনই তৈরি হয় সমস্যা। এই বিতর্ক সমাধানের জন্য ২০১৬ সালের রিও অলিম্পিকের আগে টেন-মাস্ট স্কোরিং পদ্ধতি ফিরিয়ে আনার সিদ্ধান্ত দ্য ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন বা আইবা। তাতে বিচারকদের দক্ষতা ও ভাবনাচিন্তার ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হতো। যদিও নানা কারণে তা কার্যকরই করা সম্ভব হয়নি।

ভুল করেন রেফারিরাও

ভুল করেন রেফারিরাও

রিংয়ে প্রতিপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য রাশিয়ান অলিম্পিক কমিটির বক্সার মৌরাদ আলিয়েভকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ওই বক্সার জানিয়েছেন যে তাঁকে এ ব্যাপারে আগে থেকে সতর্ক করা হয়নি। এই ছোটখাটো ভুল অলিম্পিকের বক্সিংয়ে যে ঘটেই চলেছে, তার সাক্ষী ইতিহাস। রেফারির এই ভুলভ্রান্তির জন্যও লড়াইয়ের তিন রাউন্ডের দ্রুত নিষ্পত্তিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। দ্রুত খেলা পরিচালনা করতে গিয়ে পরিচালকদের ভুলভ্রান্তি হওয়াটা স্বাভাবিক বলেও মনে করেন অনেকে। তবে সেক্ষেত্রে রেফারি নির্বাচনের ক্ষেত্রেও অলিম্পিকের আয়োজক এবং বক্সিং অ্যাসোসিয়েশনকে সতর্ক হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+