Tokyo Olympics : কোন শহরে সবচেয়ে বেশিবার বসেছে গেমসের আসর? জাপান কি এই প্রথম?

Tokyo Olympics : কোন শহরে সবচেয়ে বেশিবার বসেছে গেমসের আসর? মানচিত্রে জাপানের স্থান কোথায়?

আগামী ২৩ জুলাই থেকে টোকিওয় শুরু হতে চলেছে অলিম্পিক। করোনা ভাইরাসের আবহে বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়া টুর্নামেন্ট দেখার অপেক্ষায় বসে রয়েছে বিশ্ব। গেমস উপলক্ষ্যে সেজে উঠেছে টোকিও। কড়া বিধি নিষেধের মধ্যেই চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। সেই আবহে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশিবার অলিম্পিকের আসর বসেছে। জাপানে কি এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে মেগা গেমস।

কোন শহরে সবচেয়ে বেশিবার অলিম্পিক

কোন শহরে সবচেয়ে বেশিবার অলিম্পিক

১৮৯৬ সাল থেকে শুরু হওয়া অলিম্পিক গেমস এবার ১২৫ বছর পূর্ণ করতে চলেছে। ফলে করোনা ভাইরাসের আবহে টোকিওয় অনুষ্ঠিত হতে চলা এবারের গেমস থাকবে আকর্ষণের কেন্দ্রে। সেই আবহে এক পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক। দেখে নেওয়া যাক যে এখনও পর্যন্ত বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশিবার হয়েছে অলিম্পিক। এ তালিকার শীর্ষে থাকা লন্ডনে ১৯০৮, ১৯৪৮ ও ২০১২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসেছে।

দ্বিতীয় স্থানে কোন শহর

দ্বিতীয় স্থানে কোন শহর

সবচেয়ে বেশিবার অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়া শহরগুলির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্সের প্যারিস (১৯০০, ১৯২৪), আমেরিকার লস অ্যাঞ্জেলেস (১৯৩২, ১৯৮৪) ও গ্রিসের এথেন্স (১৮৯৬, ২০০৪)। তিন শহরেই দুই বার করে গ্রীষ্মকালীন গেমসের আসর বসেছে। যদিও দেশ হিসেবে অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে আমেরিকা। ১৯০৪, ১৯৩২, ১৯৮৪ এবং ১৯৯৬ সালে গেমসের আসর বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

জাপানে কি এই প্রথম অলিম্পিক

জাপানে কি এই প্রথম অলিম্পিক

জাপানে তথা টোকিও-তে এই প্রথমবার গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসছে না। ১৯৬৪ সালে একই শহরে হয়েছিল এই মেগা গেমস। মোট ১৯টি ক্রীড়ার ১৬৩টি ইভেন্টে ৫,১৫১ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন। ওই গেমসে সবচেয়ে বেশি ৩৬টি সোনা সহ মোট ৯০টি পদক জিতেছিল আমেরিকা। ১৬টি সোনা সহ মোট ২৯টি পদক জিতেছিল জাপান। এর আগে ১৯৪০ সালের অলিম্পিক আয়োজনের দায়িত্বও পেয়েছিল টোকিও। কিন্তু চিন-জাপান যুদ্ধ, গণহত্যা সহ একাধিক বিতর্কের জেরে গেমস বাতিল করা হয়েছিল।

প্রথম অলিম্পিক

প্রথম অলিম্পিক

বিশ্বের প্রথম অলিম্পিকের আসর বসেছিল গ্রিসের এথেন্সে। যা বিশ্বের ঘোষিত প্রথম অলিম্পিয়াডও ছিল। মোট ৯টি ক্রীড়ার ৪৩টি ইভেন্টে ২৪১ জন অ্যাথলিট অংশ নিয়েছিলেন। তাঁর প্রত্যেকেই ছিলেন পুরুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের বাদে অংশগ্রহণকারীদের দলগুলির মধ্যে সবকটিই ইউরোপীয় ছিল। সেই টুর্নামেন্টে বিজয়ীর জন্য একটি রৌপ্য পদক নির্ধারিত ছিল। রানার্স আপ অ্যাথলিটকে দেওয়া হয়েছিল তামার পদক। পরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রৌপ্য পদককে সোনার পদকে রুপান্তর করে এবং তৃতীয় স্থান অর্জনকারীর জন্য ব্রোঞ্জ পদক চালু করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+