Tokyo Olympics : আশা জাগিয়েও অভিযান শেষ ভিনেশের, বিদায় পরাজিত আনশুর

Tokyo Olympics : কোয়ার্টার ফাইনালে হার হলেও পদক জয়ের লড়াইয়ে থাকবেন ভিনেশ

টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালেই হেরে গেলেন ভারতের পদক জয়ের অন্যতম আশা ভিনেশ ফোগাত। প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েও শেষ আটের লড়াইয়ে হতাশ করলেন বিশ্বের এক নম্বর মহিলা কুস্তিগীর। মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরিতে বেলারুশের ভেনেসা কালাদজিনসকায়ার কাছে ৯-৩ পয়েন্টে হেরে গিয়েছেন ভিনেশ। ফল পয়েন্টের মাধ্যমে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়। একই সঙ্গে টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছেন ভিনেশ। অন্যদিকে রেপেচেজ রাউন্ডে হেরে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলেন ভারতীয় কুস্তিগীর আনশু মালিক।

Tokyo Olympics : আশা জাগিয়েও অভিযান শেষ ভিনেশের, বিদায় পরাজিত আনশুর

দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন বেলারুশের ভেনেসা কালাদজিনসকায়ার বিরুদ্ধে শুরু থেকেই ব্যাকফুটে চলে যান ভিনেশ ফোগাত। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ভারতীয় কুস্তিগীরের বিরুদ্ধে প্রথম থেকেই পয়েন্ট অর্জন করতে শুরু করেন বেলারুশের তারকা। একটা সময় ০-৫ পয়েন্টে পিছিয়ে যান ভিনেশ। সেখান থেকে লড়াইয়ে ফিরে ৩ পয়েন্ট অর্জন করেন ভারতীয় কুস্তিগীর। এরপর আক্রমণাত্মক রণনীতিতে আরও পয়েন্ট অর্জন করতে গিয়ে ভুল করে বসেন ফোগাত। পাল্টা আক্রমণে ভিনেশকে তুলে ফেলতে সক্ষম হন ভেনেসা। ফল পয়েন্টের প্রেক্ষিতে ম্যাচ জিতে সেমিফাইনাল পৌঁছে যান বেলারুশের কুস্তিগীর।

চলতি অলিম্পিকে ভিনেশ ফোগাতের অভিযান শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনালে তাঁকে হারানো বেলারুশের কুস্তিগীর মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির সেমিফাইনালে হেরে গিয়েছেন। ফলে রেপেচেজ রাউন্ড খেলে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগই পেলেন না ভিনেশ। যদিও জয় দিয়ে টোকিও অলিম্পিক অভিযান শুরু হয়েছিল ভারতীয় কুস্তিগীরের। প্রথম ম্যাচে সুইডেনের সোফিয়া ম্যাটসনকে ৭-১ পয়েন্টে হারান ভিনেশ। একই দিনে মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির রেপেচেজ রাউন্ডেও হেরে গিয়েছেন ভারতের আনশু মালিক। রাশিয়ান অলিম্পিক কমিটির ভালেরিয়া কোবলোভার কাছে ১-৫ পয়েন্টে হেরে টোকিও গেমস থেকে বিদায় নিয়েছেন ভারতের মহিলা কুস্তিগীর।

আজই পুরুষদের কুস্তি বিভাগের ফাইনাল খেলতে নামবেন ভারতের রবি কুমার দাহিয়া। বুধবারের সেমিফাইনালের শুরু থেকেই ভারতীয় কুস্তিগীরের বিরুদ্ধে পয়েন্ট অর্জন করতে শুরু করেছিলেন কাজাখস্তানের নুরিসলাম সানায়েভ। একটা ৩-৯ পয়েন্টে পিছিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ভারতীয় কুস্তিগীরের দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে। ম্যাচের একদম শেষ মুহুর্তে দুর্দান্ত দক্ষতায় ফল পয়েন্ট হাসিল করেন দাহিয়া। ৭-৯ পয়েন্টে পিছিয়ে থাকা সত্ত্বেও ম্যাচ শেষ হওয়ার ১০ সেকেন্ড আগে রবিকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। আজ কী হয় সেদিকে তাকিয়ে থাকবে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+