Tokyo Olympics : সেমিফাইনাল হারের পর 'হ্যাটট্রিক গার্ল'র পরিবারকে 'দলিত' খোটা-অশ্লীল নাচ, ধৃত ১

Tokyo Olympics : সেমিফাইনাল হারের পর 'হ্যাটট্রিক গার্ল' বন্দনার পরিবারকে 'দলিত' খোটা-বিতর্ক

টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা করেছে ভারতের মহিলা হকি দল। প্রথমবারের জন্য গেমসের সেমিফাইনালে পৌঁছনো ওমেন ইন ব্লু-র অন্যতম সদস্য বন্দনা কাটারিয়াও নজির গড়েছেন ব্যক্তিগত স্তরেও। যাঁকে দেশের মাথায় তুলে উচ্ছ্বাস প্রকাশ করার কথা, তাঁর পরিবারকেই নাকি শুনতে হল 'দলিত' খোটা। পেতে হল অশ্লীল ব্যবহার। ফলে অলিম্পিকের আবহে এই ঘটনা বিতর্ক তৈরি করেছে। যে বা যারা এই কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে দেশ।

ভারতীয় মহিলা দলের নজির

ভারতীয় মহিলা দলের নজির

টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা করেছে ভারতের মহিলা হকি দল। দেশের প্রথম মহিলা হকি দল হিসেবে মেগা গেমসের সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছিল রানি রামপাল নেতৃত্বাধীন দল। যদিও সেই ইতিহাসের ধারা অব্যাহত রেখে ফাইনালে আর ওঠা হয়নি ভারতীয় মহিলাদের। সেমিফাইনালে এগিয়ে গিয়েও ১-২ গোলের ব্যবধানে আর্জন্তিনার বিরুদ্ধে ম্যাচ হারতে হয়েছে ওমেন ইন ব্লু-কে। তাতে মোটেই হতাশ হয়নি দেশ। বরং বন্দনা কাটারিয়া, সবিতা পুনিয়াদের লড়াইকে কুর্নিশ জানিয়েছে ভারত। পরাজিত দলের পাশে দাঁড়িয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

হ্যাটট্রিত গার্ল বন্দনা

হ্যাটট্রিত গার্ল বন্দনা

অনেক কষ্ট করে টোকিও অলিম্পিকের গ্রুপ পর্বের ধাপ পেরিয়েছিল ভারতের মহিলা হকি দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুলে নিজেদের শেষ তথা ডু অর ডাই ম্যাচ ৪-৩ গোলের ব্যবধানে জিতেছিল ওমেন ইন ব্লু। ওই ম্যাচে অনবদ্য পারফরম্য়ান্স দিয়েছিলেন বন্দনা কাটারিয়া। হ্যাটট্রিক করেছিলেন উত্তরাখণ্ডের তারকা। দেশের প্রথম মহিলা হকি তারকা হিসেবে এই নজির গড়েছিলেন বন্দনা। আর্জেন্তিনার বিরুদ্ধে সেমিফাইনালে সেভাবে জ্বলে উঠতে না পারলেও আগামী তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে মহিলা স্ট্রাইকারের কাছ থেকে সেরাটা পাওয়া যাবে বলে আশা দেশের ক্রীড়াপ্রেমীদের।

বন্দনার পরিবারকে কুকথা

বন্দনার পরিবারকে কুকথা

আর্জেন্তিনার বিরুদ্ধে টোকিও অলিম্পিকে ভারতের মহিলা হকি দলকে। তাতে গোটা দেশ পাশে দাঁড়ালেও নিজের এলাকাতেই ওই হারের জন্য কুকথা হজম করতে হল বন্দনা কাটারিয়ার পরিবারকে। অভিযোগ, দুই ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে 'ছোট জাত'র খোটা দেয়। এমনকী ম্যাচ শেষের পর এলাকার তথাকথিত উঁচু জাতের ওই দুই ব্যক্তি তাঁদের বাড়ির সামনে শব্দবাজি ফাটিয়ে, নেচে উচ্ছ্বাস প্রকাশ করে বলেও বন্দনার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। ভারতীয় হকি তারকার বাড়ির সামনে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। এতে ওই মহিলা হকি তারকার পরিবার যারপরনাই হতাশ হয়েছে বলে জানা গিয়েছে। ম্যাচ জুড়ে বন্দনার লড়াইকে স্বীকৃতি না দিয়ে মানুষের এমন আচরণ দুঃখজনক বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে। ঘটনার নিন্দায় সরব হয়েছে দেশ।

ঘটনায় ধৃত ১

ঘটনায় ধৃত ১

ভারতীয় হকি তারকা বন্দনা কাটারিয়ার পরিবারের তরফে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে সিডকুল থানার পুলিশ। দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতে একজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানানো হয়েছে। সেঅ আবহে শুক্রবার টোকিও অলিম্পিকে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে খেলতে নামছে ভারতের মহিলা হকি দল। প্রতিপক্ষ গ্রেট ব্রিটেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+