Tokyo Olympics : ৪২ বছরের প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে দাঁড়াতেই পারলেন না বাংলার সুতীর্থা

Tokyo Olympics : দ্বিতীয় রাউন্ডে দাঁড়াতেই পারলেন না বাংলার সুতীর্থা, হার স্ট্রেট গেমে

আশা জাগিয়েও হতাশ করলেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। টোকিও অলিম্পিকে মহিলাদের টিটি সিঙ্গলস ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হলেন ভারতের আশা। পর্তুগালের ৪২ বছরের ফু ইয়ুয়ের কাছে ৪-০ গেমের ব্যবধানে হারলেন সুতীর্থা। ছিটকে গেলেন টু্র্নামেন্ট থেকে। হতাশ দেশের ক্রীড়া মহল।

Tokyo Olympics : ৪২ বছরের প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে দাঁড়াতেই পারলেন না বাংলার সুতীর্থা

ইভেন্টের প্রথম রাউন্ডের ম্যাচেও পিছিয়ে পড়েছিলেন সুতীর্থা। সেখান থেকে প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিতেছিলেন বাংলার টেবিল টেনিস তারকা। ক্রীড়া প্রেমীদের প্রশংসা কুড়িয়েছিলেন নৈহাটির মেয়ে। তবে দ্বিতীয় রাউন্ডে কার্যত একই অবস্থা থেকে আর ফিরতে পারলেন না সুতীর্থা। পর্তুগিজ প্রতিপক্ষের অভিজ্ঞতার সামনে নতিস্বীকার করতেই হল ভারতীয় টেবিল টেনিস তারকাকে।

ম্যাচের প্রথম থেকেই সুতীর্থার ওপর প্রভাব বিস্তার করেন ৪২ বছরের ফু ইয়ু। ফলে ব্যাকফুটে চলে যান ভারতীয় তারকা। ম্যাচের প্রথম গেম ১১-৩ পয়েন্টের ব্যবধানে জেতেন ফু। দ্বিতীয় গেমও ৩-১১ পয়েন্টে ব্যবধানে হেরে যান সুতীর্থা। ম্যাচের তৃতীয় এবং চতুর্থ গেমে প্রতিপক্ষের ১১-র তুলনায় ৫ পয়েন্টের বেশি অর্জন করতে পারেননি বাংলার তারকা। অচন্তা শরথ কমলের দুর্দান্ত জয়ের দিন সুতীর্থা মুখোপাধ্যায়ের এমন অসহায় আত্মসমর্পণ দেখে হতাশই হয়েছেন দেশের ক্রীড়া প্রেমীরা।

সুতীর্থা হারলেও টোকিও গেমসের মহিলাদের টিটি সিঙ্গলস ইভেন্টের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন ভারতের মনিকা বাত্রা। অচন্তা শরথ কমল পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছলেও হেরে গিয়েছেন জি সাথিয়ান। সুতীর্থা মুখোপাধ্যায়ের হারে টেবিল টেনিস থেকে ভারতের পদক জয়ের সম্ভাবনা যে আরও সীমিত হল, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য নিজের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগের রাতে টোকিও গেমস ভিলেজে সুতীর্থা মুখোপাধ্যায়ের ফুরফুরে মেজাজ চোখে পড়েছিল। টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ, সানিয়া মির্জা এবং বক্সিং লিজেন্ড মেরি কমের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল বাংলার টেবিল টেনিস তারকাকে। ম্যাচে সুতীর্থার পারফরম্যান্সে তেমনই ঝলক দেখতে না পেয়ে হতাশ দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+