দেশে ফিরেই নতুন চাকরিতে মীরাবাঈ চানু, টোকিও অলিম্পিকে রুপোজয়ীর বন্দনায় বিভিন্ন ব্র্যান্ড
টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে ঐতিহাসিক পদক জিতে আজই দেশে ফিরছেন মীরাবাঈ চানু। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং চানুর জন্য নতুন চাকরির বন্দোবস্ত করছেন। দেশের নামী বিভিন্ন ব্র্যান্ডও ইতিমধ্যেই চানু-বন্দনায় সামিল হয়েছে।

ঘরে ফেরা
অলিম্পিক পদকজয়ী চানু দেখা করেছেন কিংবদন্তি বক্সার মেরি কমের কাছে। মণিপুরের মুখ্যমন্ত্রী তথা গোটা দেশের মতো চানুও আশাবাদী অলিম্পিক পদক নিয়ে ফিরবেন মেরি কম। তবে তার আগে চানু নিজেও দেশে ফিরছেন।

নতুন চাকরি
ইতিমধ্যেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং চানুর জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন। শিক্ষামন্ত্রী এস রাজেন তাঁর দফতরের মাধ্যমে ৩ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আর রেলে টিকিট চেকিং ইনস্পেক্টরের কাজ তাঁকে করতে হবে না। সরকারি উচ্চপদস্থ অফিসারের কোনও পদ চানুর জন্য অপেক্ষা করছে। দেশে ফিরেই তিনি নতুন চাকরিতে যোগ দিতে পারবেন।
|
আমুলে চানু
মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতেছেন চানু। তাঁর বন্দনায় মুখর হয়েছে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা। পিছিয়ে নেই আমুল। ইতিমধ্যেই আমুল ডুডলে ঠাঁই পেয়েছেন অলিম্পিকে রুপোজয়ী।

ফ্রি পিৎজা
অলিম্পিকে পদক জেতার পর চানু বলেছিলেন, আমি এবার পিৎজা আর আইসক্রিম। অনেকদিন এগুলো খাইনি। এরপরই ডোমিনোজ পিৎজা ঘোষণা করেছে, চানুকে আজীবন বিনামূল্যে পিৎজা সরবরাহ করা হবে। যে সংস্থা এই পিৎজা তৈরি করে, সেই জুবিলান্ট ফুডসের সিইও প্রতীক পোটা জানিয়েছেন, আমাদের ইম্ফলের টিম চানুর বাড়িতেও গিয়েছিল। আমরা তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানাতে প্রস্তুত।

বন্দনায় বিভিন্ন ব্র্যান্ড
ব্রিটানিয়া থেকে শুরু করে ভিএলসিসি, কোস্টা কফি ইন্ডিয়া থেকে ফেডারেল ব্যাঙ্ক, বিকানো ও কোচি মেট্রোয় অভিনব উপায়ে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছে।












Click it and Unblock the Notifications